শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

রাবির ‘এ’ ইউনিটে প্রথম হলেন অনন্ত-সিয়াম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩১৬ সময় দেখুন
রাবির ‘এ’ ইউনিটে প্রথম হলেন অনন্ত-সিয়াম


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় প্রকাশিত ফলাফলে প্রথম শিফটের পাসের হার ২৩.১৫ শতাংশ এবং দ্বিতীয় শিফটের পাসের হার ২৬.৩২ শতাংশ।

এ বছর দুই শিফটে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে প্রথম স্থান অর্জন করেছেন অনন্ত মিয়াহ। তিনি পেয়েছেন ৮৯.৫০ নম্বর। তার রোল নম্বর ১২১২২৬৩৪। অনন্ত নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।

দ্বিতীয় শিফটে প্রথম স্থান অর্জন করেছেন মো. সিয়াম আলী। তিনি পেয়েছেন ৮৮ নম্বর। তার রোল নম্বর ১১২০৩২৫৮। সিয়াম রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন।

এর আগে গত ১৭ জানুয়ারি রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি প্রশ্ন ছিল। প্রতিটি প্রশ্নের মান ছিল ১.২৫ নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়—অর্থাৎ চারটি ভুল উত্তরে ১ নম্বর কর্তন করা হয়। পরীক্ষার সময় ছিল এক ঘণ্টা এবং ন্যূনতম পাস নম্বর নির্ধারণ করা হয় ৪০।

উপস্থিতির হিসাবে প্রথম শিফটে নিবন্ধিত ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৬৫৭ জন পরীক্ষায় অংশ নেন, যা শতকরা ৯১.১৭ শতাংশ। দ্বিতীয় শিফটে নিবন্ধিত ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৭৩ জন উপস্থিত ছিলেন, যা শতকরা ৯০.১৬ শতাংশ।

এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর