সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

রামেক করোনায় আরও ৪ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩২ সময় দেখুন
রামেক করোনায় আরও ৪ জনের মৃত্যু


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। মৃতদের কেউ করোনা পজিটিভ ছিলেন না।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে তিনজনের করোনার উপসর্গ ছিল। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পরও অন্যান্য শারীরিক জটিলতায় একজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুইজন নওগাঁর এবং জয়পুরহাট ও ঝিনাইদহের একজন করে।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৩০ জন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর