সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

রামেকে করোনা ও উপসর্গে আরও ১০ জনের প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩০০ সময় দেখুন
রামেকে করোনা ও উপসর্গে আরও ১০ জনের প্রাণহানি


ইউনাইটেড নিউজ২৪ ডেস্ক:: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় এ ইউনিটে করোনা ও উপসর্গে ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে করোনা পজেটিভ ৪ জন, করোনা নেগেটিভ হওয়ার পরও শারীরিক জটিলতায় ১ জন এবং করোনার উপসর্গে ৫ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

রামেক পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের ৪ জন, নওগাঁর ৩ জন ও চাঁপাইনবাবগঞ্জের একজন। তিনি জানান, আজ সোমবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ২৯৯ জন।

রামেক হাসপাতাল পরিচালক জানান, রবিবার দুইটি ল্যাবে রাজশাহীর ১৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা পজেটিভ হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ৪ জনের নমুনা পরীক্ষায় কারো পজেটিভ হয়নি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর