সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

রামেকে করোনায় ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩২৩ সময় দেখুন
রামেকে করোনায় ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি::

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন বাকি ৫ জন।

শনিবার (৯ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। রামেকের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৬ জন। আর উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৭২ জন। মোট ১৯২টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৮৮ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১১ জন করোনা শনাক্ত হন। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ছয়জন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ২৮ শতাংশ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর