বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রাশিয়ায় সাইবার হামলার চেষ্টা করেছে যুক্তরাজ্য— অভিযোগ মস্কোর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১২০ সময় দেখুন
রাশিয়ায় সাইবার হামলার চেষ্টা করেছে যুক্তরাজ্য— অভিযোগ মস্কোর


আন্তর্জাতিক ডেস্ক

গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যুক্তরাজ্য সাইবার হামলার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। শনিবার (২৮ জানুয়ারি) রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী ওলেগ সিরোমোলোটভ এ অভিযোগ করেছেন। তিনি জানান, রাশিয়ার জ্বালানি খাতের স্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো হ্যাকের প্রচেষ্টা ন্যাটোর নির্দেশনায় পরিচালিত হয়েছিল।

উপ-পররাষ্ট্রমন্ত্রী ওলেগ সিরোমোলোটভ বলেন, রুশ অবকাঠামোতে বিদেশি সাইবার হামলা গত বছরে তিন গুন বেড়েছে। তিনি গত মাসে দ্য টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনের উল্লেখ করেন। ওই প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ স্ট্র্যাটিজিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল টম কপিংগার সাইমস বলেন, জাতীয় সাইবার বাহিনী রাশিয়ায় ডিগ্রিধারী কর্মী খুঁজছে।

শনিবার রুশ বার্তাসংস্থা তাস নিউজকে ওলেগ সিরোমোলোটভ বলেন, ব্রিটিশরা রাশিয়ার তথ্য খাত লক্ষ্য করে তাদের আক্রমণাত্মক ক্ষমতা পরিকল্পিতভাবে ব্যবহার করছে। তিনি বলেন, রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালাতে নিয়মিত মহড়া চালায় লন্ডন। এসব মহড়া ন্যাটোর সঙ্গে যৌথভাবেও করা হয়।

সিরোমোলোটভ জানান, কালিনিনগ্রাদ অঞ্চলের সরকারি প্রতিষ্ঠান এবং মস্কোর জ্বালানি ব্যবস্থায় সাইবার হামলার মডেলিং করেছে যুক্তরাজ্য। কালিনিনগ্রাদ অঞ্চলটি বাল্টিক সাগরের রাশিয়ার একটি প্রদেশ। এই প্রদেশটির সঙ্গে পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার সীমান্তবর্তী।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর