বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রাশিয়ার উপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০১ সময় দেখুন
রাশিয়ার উপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার উপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেন যুদ্ধের এক বছরপূর্তী উপলক্ষে রাশিয়ার উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে মস্কোর উপর দশম নিষেধাজ্ঞা।

নতুন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, রাশিয়ার রফতানি পণ্য ও প্রযুক্তির উপর কঠোর বিধিনিষেধ আরোপ। এছাড়া রুশ ’বিভ্রান্তিকর তথ্য প্রচারের’ বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে নতুন নিষেধাজ্ঞায়। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইউক্রেনে সামরিক অভিযান সমর্থন করে বিভ্রান্তিকর সংবাদ প্রচার ও ড্রোন সরবরাহ করছে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হয়েছে ইইউ।

সুইডিশ প্রেসিডেন্সির তরফ থেকে নিষেধাজ্ঞার ব্যাপারে বলা হয়, ‘ইইউ ইউক্রেন এবং ইউক্রেনীয় জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ। যতদিন প্রয়োজন আমরা ইউক্রেনকে সমর্থন করে যাবে।’

মস্কোর উপর নতুন এই নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হতে ইইউ সদস্যরা টানা তিন দিন বৈঠক করেন। বিশেষ করে রাশিয়া থেকে রাবার আমদানিতে নিষেধাজ্ঞার ব্যাপারে পোল্যান্ড ও ইতালির মধ্যকার অচলাবস্থার কারণে চুক্তিতে সম্মত হতে দীর্ঘ আলোচনা চলে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের বাইরে ইউক্রেনকে সমর্থন করা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড শুক্রবার একই ধরনের নতুন রুশ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর