বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৫১

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ সময় দেখুন



আন্তর্জাতিক ডেস্ক

৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৫



ইউক্রেনের মধ্যাঞ্চলীয় পোলতাভা নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫১ জন ইউক্রেনীয় নিহত হয়েছে। আড়াই বছরের যুদ্ধে এটি ছিল অন্যতম মারাত্মক হামলা। কিয়েভ থেকে ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত প্রায় ৩ লাখ জনসংখ্যার নগরী পোলতাভায় মঙ্গলবার সকালে এ হামলা হয়।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার পোলতাভা নগরীর শিক্ষা কেন্দ্র ও নিকটবর্তী হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন। এসব হামলায় কমপক্ষে ৫১ জন নিহত ও ১৮০ জনেরও বেশি আহত হয়েছে। খবর এএফপি’র।

জেলেনস্কি বলেন, তিনি সার্বিক ঘটনা ও পরিস্থিতির পূর্ণ ও দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জেলেনস্কি বলেন, ‘১৮০ জনেরও বেশি লোক আহত হয়েছে। দুর্ভাগ্যবশত, অনেক মারা গেছে। এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘দুটি রাশিয়ান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাসপাতাল ও একটি শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানলে, একটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সংকেত ও ক্ষেপণাস্ত্রের আগমণের মধ্যে সময়ের ব্যবধান এতই কম ছিল যে মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

সারাবাংলা/এমও


ক্ষেপণাস্ত্র হামলা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর