বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রাশিয়ার সোনা আমদানি নিষিদ্ধ করবে জি-৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২০৯ সময় দেখুন
রাশিয়ার সোনা আমদানি নিষিদ্ধ করবে জি-৭


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সোনা আমদানিতে গ্রুপ অব সেভেনের (জি-৭) দেশগুলো নিষেধাজ্ঞা জারি করবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরা।

ইউক্রেনের পূর্বাঞ্চল লুহানস্কে জয় পাওয়ার পর বোববার (২৬ জুন) দেশটির রাজধানী রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

জার্মানির বাভারিয়ান আল্পসে আয়োজিত জি-৭ সম্মেলনে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, জি-৭ দেশগুলো একসঙ্গে রাশিয়ার সোনা আমদানি নিষিদ্ধ ঘোষণা করব। এটি রাশিয়ার অন্যতম রফতানি পণ্য, যা থেকে প্রচুর বৈদেশিক মূদ্রা আয় করে দেশটি।

আরও পড়ুন: সেভেরোডোনেটস্ক শহরের দখল নিল রাশিয়া

যুক্তরাজ্য প্রথমে এ পদক্ষেপ নিয়েছিল। এখন কানাডা, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ জি-৭’র সদস্য দেশগুলো যৌথভাবে তা বাস্তবায়ন করবে।

নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন প্রতিনিধি সাংবাদিকদের বলেন, আগামী মঙ্গলবার (২৮ জুন) সোনা আমদানি নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে জি-৭।

জি-৭ শীর্ষ সম্মেলন থেকে আলজাজিরার প্রতিনিধি জেমস বেস জানান, রোববারের প্রথম অধিবেশনে বিশ্ব অর্থনীতি এবং ‘খুব উদ্বেগজনক চিত্র’র উপর গুরুত্ব আরোপ করেন নেতারা। কারণ ইউক্রেনের সংঘাতের ফলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এবং জ্বালানির দাম বেড়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর