সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

রিকশা চালকের ‘ধানের শীষ’ গ্রহণ করেছেন জুবাইদা রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৯ সময় দেখুন
রিকশা চালকের ‘ধানের শীষ’ গ্রহণ করেছেন জুবাইদা রহমান


ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য এভারকেয়ার হাসপাতালের সামনে তিন-চার দিন ধরে দোয়া ও প্রার্থনা করে আসছিলেন এক রিকশাচালক। হাতে ছিল দলের প্রতীক ‘ধানের শীষের’ একটি গোছা, যা তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে উপহার দিতে চেয়েছিলেন।

বিষয়টি জানাজানি হলে ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে ধানের শীষের সেই প্রতীকী উপহার গ্রহণ করেন বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি শুধু উপহারই নেননি, রিকশাচালকের মানবিক আবেগের প্রতি সম্মান জানিয়ে তাকে আর্থিক সহায়তাও প্রদান করেন।

ঘটনাস্থলে উপস্থিত বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, ‘সাধারণ মানুষের এমন আন্তরিকতা বিএনপির প্রতি ব্যাপক ভালোবাসা ও রাজনৈতিক সহমর্মিতারই প্রতিফলন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রতিদিনই হাসপাতালে এসে দোয়া করছেন। এই রিকশা চালকের কথা তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান জানতে পেরে আমাকে পাঠিয়েছেন তার এই ধানের শীষ গ্রহণ করার জন্য।’

তিনি বলেন, ‘এই চালক পুরান ঢাকায় রিকশা চালায়। তিনি ইচ্ছা পোষণ করেছিলেন তার এই ধানের শীষটি বেগম জুবাইদা রহমানের হাতে তুলে দেবেন। জুবাইদা রহমান জানতে পেরে আমাকে পাঠিয়েছেন তার পক্ষ থেকে এই ধানের শীষ গ্রহণ করার জন্য। আমরা একটি রিকশা কেনার জন্য অর্থ উপহার দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি বলেছেন যে, তারেক রহমান দেশে ফিরলে তার হাত থেকে এই রিকশা তিনি গ্রহণ করতে চান। আপাতত আমরা এই ধানের শীষ জুবাইদা রহমানের হাতে পৌঁছে দিব।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর