রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

রিজার্ভ সংকট জাতির জন্য অশনি সংকেত: ১২ দল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১২৫ সময় দেখুন
রিজার্ভ সংকট জাতির জন্য অশনি সংকেত: ১২ দল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ১২ দলীয় জোটের নেতারা বলেছেন, দেশে একটি কর্তৃত্ববাদী সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশের আর্থিক খাতে তাণ্ডব চালাচ্ছে। বাংলাদেশের রিজার্ভ শূন্যের কোঠায় নেমে গেছে। বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নিশ্চুপ ভূমিকা রহস্যজনক। একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ৫৬ জন অফিসারের পদত্যাগ ও সংবাদ কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা একই সূত্রে গাঁথা।

তারা বলেন, অনির্বাচিত ও তাবেদার সরকার দেশকে লুটতরাজ্যের আখড়া বানিয়েছে। ডলারের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ্বাস তৈরি করেছে। জোটের জনগণকে অবিলম্বে এই অবৈধ সরকারের অপশাসন ও লুটতরাজের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সোমবার (১৯ মে) বিকেলে জোট প্রধান জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জোট নেতারা এসব কথা বলেন।

মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার নবাব আলী আব্বাস খান, জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, বাংলাদেশ এলডিপির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ ইব্রাহিম রওনক, অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, ইসলামী ঐক্য জোটের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শওকত আমিন, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম, লেবার পার্টির যুগ্ম মহাসচিব শরিফুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি আতাউর রহমান ও আবুল মনসুর।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর