বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রুয়ান্ডায় আকস্মিক বন্যায় ৯৫ প্রাণহানি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ মে, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
রুয়ান্ডায় আকস্মিক বন্যায় ৯৫ প্রাণহানি


আন্তর্জাতিক ডেস্ক

মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডায় আকস্মিক বন্যায় অন্তত ৯৫ জন মারা গেছেন। মঙ্গলবার (২ এপ্রিল) রাতভর ভারী বৃষ্টিপাতে পশ্চিম রুয়ান্ডায় বন্যার সৃষ্টি হয়েছে।

বুধবার (৩ মে) সরকারি মুখপাত্র ইয়োল্যান্ডে মাকোলো প্রাথমিকভাবে আল জাজিরাকে জানিয়েছেন, পশ্চিম প্রদেশে গত রাতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে ৫৫ জনের বেশি মানুষ মারা গেছেন। তবে রুয়ান্ডার পশ্চিম প্রদেশের গভর্নর ফ্রাঁসোয়া হাবিতেগেকো পরে বার্তা সংস্থা রয়টার্সকে জানান, মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫।

গভর্নর ফ্রাঁসোয়া হাবিতেগেকো বলেন, সারা রাত প্রবল বৃষ্টি হয়েছে, যার ফলে এনগোরোরেরো, রুবাভু, নিয়াবিহু, রুতসিরো এবং করোঙ্গি জেলায় সৃষ্ট বন্যায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তার প্রদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি রুটসিরো বলে জানান ফ্রাঁসোয়া হাবিতেগেকো। সেখানে ২৬ জন মারা গেছেন। নিয়াবিহুতে মারা গেছেন ১৯ জন। রুবাভু এবং এনগোরোরেরোতে মারা গেছেন ১৮ জন।

রাষ্ট্র-চালিত রুয়ান্ডা ব্রডকাস্টিং এজেন্সির টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, রাস্তার পাশে কাদা জল বয়ে যাচ্ছে এবং বাড়িগুলো বন্যায় ধ্বংস হয়ে গেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর