বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রুশ ট্যাংকারে ইউক্রেনীয় ড্রোনের আঘাত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১১২ সময় দেখুন
রুশ ট্যাংকারে ইউক্রেনীয় ড্রোনের আঘাত


আন্তর্জাতিক ডেস্ক

কৃষ্ণ সাগরে রাশিয়ার পতাকাবাহী একটি ট্যাংকারে ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা তাস সেদেশের নৌবাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

তাসের প্রতিবেদনে বলা হয়, কের্চ প্রণালীতে রাতভর ইউক্রেনীয় হামলায় জাহাজের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই জাহাজের ১১ জন ক্রুর কেউ আহত হননি।

বেশ কয়েকজন রাশিয়ান সামরিক ব্লগার দাবি করেছেন, জাহাজটি রাশিয়ার সিগ তেল ট্যাংকার। ক্রিমিয়ান সেতু থেকে বেশ দূরে ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন জাহাজটিতে আঘাত হানে।

তারা বলছেন, কাছাকাছি উপকূলীয় গ্রামের বাসিন্দারা একটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন।

ইউক্রেন এখন পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

রাশিয়ার মেরিন রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে তাসের প্রতিবেদনে বলা হয়েছে, দুটি জাহাজ ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। ড্রোনের আঘাতে ট্যাংকারটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমআরসিসি ট্যাংকার এবং এটির মালিক সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি।

নেভাল ড্রোন বা সামুদ্রিক ড্রোন হলো ছোট বিমান যা জলের পৃষ্ঠের উপর এবং নীচে চলতে পারে। এর আগে গতকাল শুক্রবারও ক্রাসনোদর অঞ্চলের কৃষ্ণ সাগর বন্দর শহর নভোরোসিস্কের কাছে একটি জাহাজে ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছিল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর