বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

রুশ সেনাদের জন্য হটলাইন পরিষেবা চালু করছে ইউক্রেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২২৪ সময় দেখুন
রুশ সেনাদের জন্য হটলাইন পরিষেবা চালু করছে ইউক্রেন


আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধরত রুশ সেনাদের জন্য হটলাইন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইউক্রেন থেকে জীবিত ফিরে এসো’ নামে এ বিশেষ হটলাইন পরিষেবা রুশ সেনাদের পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবেন। টিআরটি ওয়ার্ল্ডের খবর।

ইউক্রেন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন গেরাশ্চেঙ্কো বলেন, ‘এ হটলাইন পরিষেবার মাধ্যমে রাশিয়ায় দখলদার সেনাদের সঙ্গে তাদের মা, বাবা, স্ত্রী, দাদা-দাদিদের যোগাযোগ প্রতিষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘এই ফোন লাইনে আপনি জানতে পারবেন যে, ইউক্রেনে যুদ্ধ করতে আসা আপনার আত্মীয়রা এখনও বেঁচে আছেন কি না বা তিনি বন্দী অথবা আহত হয়েছেন কি না। এছাড়া আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, কখন এবং কিভাবে আপনার মৃত আত্মীয়ের লাশ ফিরিয়ে নেবেন।’

গেরাশ্চেঙ্কো রুশ নাগরিকদের উদ্দেশ্য করে আরও বলেন, ‘যদি আপনার প্রিয়জন আমাদের দেশে বন্দিদশায় থাকেন, তবে আপনি তার জন্য একটি ছোট বার্তাও রাখতে পারেন।’

এর আগে কয়েক হাজার রুশ সেনার মৃতদেহ সরিয়ে নিতে আন্তর্জাতিক রেড ক্রসকে আহ্বান জানায় ইউক্রেন। দেশটির উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এক টেলিভিশন ভাষণে রুশ সেনাদের মরদেহ রাশিয়ায় ফেরত পাঠানো একটি মানবিক দাবি উল্লেখ করে রেড ক্রসকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

ইউক্রেন সরকার দাবি করছে, যুদ্ধ করতে এসে এ পর্যন্ত রাশিয়ার সাড়ে তিন হাজারের বেশি সেনার মৃত্যু হয়েছে। তবে রাশিয়া এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো সংখ্যা প্রকাশ করেনি।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর