মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা সচেতনতা কার্যক্রমে জাতীয় স্বীকৃতি, সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত ৮ ‘We were talking at nets about…’: Shubman Gill opens up on 2027 World Cup planning with Virat Kohli | Cricket News ‘মাদকের মূল হোতারা বসে সংসদে, ধরা পড়ে কেবল বাহকরা’ Ranveer Singh To Begin Pralay Shoot In August?; Varun Badola Calls Satluj Ban ‘Robbery Under Broad Daylight’ | Bollywood News ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো হোয়াটসঅ্যাপ ‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’ সিরির নতুন রূপ: বদলে যাচ্ছে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট

রোজার পুষ্টির চাহিদা মিটবে দেশি ফল আর সবজিতে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৯৯ সময় দেখুন
রোজার পুষ্টির চাহিদা মিটবে দেশি ফল আর সবজিতে


লাইফস্টাইল ডেস্ক

রোজায় সুস্থ থাকতে পরিকল্পিতভাবে খাওয়া-দাওয়া করতে হবে। এতে রোজায় ওজন বেড়ে যাওয়াসহ আরও যেসব সমস্যা দেখা দেয়, তা থেকে মুক্ত থাকা যাবে। রোজায় খেতে হবে দেশি ফল আর সবজি। এতেই রোজার সময়ে দেহে যে বাড়তি পুষ্টি চাহিদা হয় তা মিটবে। আমাদের আশপাশে বা হাতের কাছেই এমন ফল ও শাক-সবজি পাওয়া যায়, যেগুলো দিয়েই আমাদের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটানো সম্ভব।

আসুন জেনে নেই, বাজারে রোজার সময়ে যে ফলগুলো পাওয়া যায় তার গুণাগুণ কেমন:

তরমুজ: তরমুজে আছে ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, জিংক।

পাকা পেঁপে: পাকা পেঁপেতে আছে ভিটামিন সি, আয়রন।

কাঁঠাল, পাকা কলা, লেবু, আনারস, জাম্বুরা, সফেদা: ভিটামিন এ, বি কমপ্লেক্স, ভিটামিন সি, আয়রন, জিংক।

বাঙ্গি: ভিটামিন এ, ভিটামিন সি, জিংক।

পেয়ারা: ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, জিংক।

জাম: ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন।

আমলকি: ভিটামিন সি, আয়রন।

কমলা: ভিটামিন এ, ভিটামিন সি।

রোজায় হাতের নাগালেই যে শাক-সবজিগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোর পুষ্টিমান দেখে নেওয়া যাক-

ঢেড়শ, লাল শাক, কচুর মুখি, গাজর, পালং শাক: ভিটামিন এ, বি কমপ্লেক্স, ভিটামিন সি, আয়রন, জিংক।

পুঁইশাক, ধুন্দল, ঝিঙ্গা, চিচিঙ্গা, লাউ, কলমি শাক, চাল কুমড়া, কাকরোল, টমেটো, ডাটা শাক: ভিটামিন এ, ভিটামিন সি, আয়রন, জিংক।

মুলা, কচু শাক, বরবটি: ভিটামিন সি, আয়রন, জিংক।

এই রোজায় দেশি ফলমূল ও শাক-সবজি হয়ে উঠুক আপনার পুষ্টি বন্ধু।

সারাবাংলা/এসবিডিই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom