বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রোদ্দূর রায় গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৮৫ সময় দেখুন
রোদ্দূর রায় গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটূক্তিপূর্ণ মন্তব্য করায় ইউটিউবার রোদ্দূর রায়কে (নামের বানান এটিই লেখেন তিনি।) গ্রেফতার করেছে পুলিশ। খবর আনন্দবাজার।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে রোদ্দূরকে দেশটির পর্যটন শহর গোয়া থেকে গ্রেফতার করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে তাদের সম্পর্কে কটূক্তি করে মন্তব্য করেন তিনি। যা নিয়ে রাজ্যটি তীব্র সমালোচনা তৈরি হয়। এ পরিস্থিতিতে তাকে গ্রেফতার করা হলো।

পুলিশের সূত্রমতে, রোদ্দূরকে গ্রেফতারের পর ট্রানজিট রিমান্ডে গোয়ায় তোলা হবে। এরপর তাকে কলকাতায় নিয়ে আসা হবে।

প্রসঙ্গত, গায়ক রূপঙ্কর এবং অকালপ্রয়াত কেকে’কে নিয়ে রোদ্দূর সম্প্রতি একটি ফেসবুক লাইভ করেন। সেখানে তিনি রূপঙ্কর, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশালীন মন্তব্য করেন। এছাড়া কলকাতার মেয়র ফিরহাদ হাকিমসহ পুলিশ কমিশনার এবং রাজ্যের পুলিশ-প্রশাসন সম্পর্কেও কটূক্তি করেন।

এ ঘটনায় গত শনিবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। অভিযোগের বিষয়টি জানলেও ওই দিন কোনো আনন্দবাজারকে প্রতিক্রিয়া জানাতে চাননি রোদ্দূর রায়।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর