শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
‘রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মিয়ানমারের সেনাবাহিনীর দ্বারা নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, আমরা বিষয়টিকে বেশ জোর দিচ্ছি, যাতে রোহিঙ্গারা শিগগিরই তাদের ভূমিতে যেতে পারে।

শনিবার (২২ এপ্রিল) সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহে ঈদের জামাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বনেতা যারা আছেন তারা এ ইস্যুতে যেন আমাদের সহযোগিতা করেন সেই প্রত্যাশা করছি। যাতে রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরে গিয়ে সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে পারে।’

এ সময় সিলেট সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘নির্বাচনে অনেক প্রার্থী থাকবেন, আমি শুনেছি ৪২টি ওয়ার্ডে প্রায় চারশ’র মতো প্রতিদ্বন্দ্বী প্রার্থী অংশ নেবেন।’

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি প্রায়ই বলে থাকে তারা এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে না। কিন্তু সিলেটের বিষয়ে শুনলাম, এই নির্বাচনে এক তৃতীয়াংশই বিএনপির প্রার্থী। এটা খুশির খবর।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে যত দল ও মতের মানুষ রয়েছে আমরা সবাই যেন শৃঙ্খলার সঙ্গে শান্তি ও সম্প্রীতিতে থেকে দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারি।’

সারাবাংলা/জেআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর