শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন

লক্ষ্মীপুরে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখে ক্যানসারের পরীক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৭২ সময় দেখুন
লক্ষ্মীপুরে বিনামূল্যে স্তন ও জরায়ু মুখে ক্যানসারের পরীক্ষা


লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিনামূল্যে শতাধিক নারীর স্তন ও জরায়ু মুখে ক্যানসারের পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রোটারি ক্লাব লক্ষ্মীপুর সেন্ট্রাল ও মাইক্রোফাইন্যান্স এ আয়োজন করে। এতে সদর হাসপাতালের চিকিৎসকরা সহযোগিতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মেজর (অব.) খন্দকার বদরুল খান, ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র কনসালটেন্ট দিলরুবা আফরোজ, গাইনি ডাক্তার জান্নাতুল ফেরদৌস রুনা, নাহিদ বিনতে রহিম, ব্র্যাক প্রতিনিধি মো. জামান ও রোটারিয়ান আসাদুজ্জামান চৌধুরী, ইকরাম উদ্দিন পারভেজ ও হারুন মোল্লা প্রমুখ।

আয়োজকরা জানান, ৩০ বছরের ঊর্ধ্বে নারীরা স্তন ও জরায়ু মুখে ক্যানসারে সবচেয়ে বেশি আক্রান্ত হন। এটি নিয়ন্ত্রণে সারাদেশে বিনামূল্যে নারীদের স্তন ও জরায়ু মুখে ক্যানসারের পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষার পর আক্রান্ত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ ও রোটারি ক্লাব ঢাকা সেইভ লাইভ ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এ আয়োজন করে আসছে।

মেজর (অব.) খন্দকার বদরুল খান বলেন, ‘ইতোমধ্যে আমরা বিভিন্ন জেলায় বিনামূল্যে নারীদের স্তন ও জরায়ু মুখে ক্যানসারের পরীক্ষা করিয়েছি। যারা আক্রান্ত, তাদের চিকিৎসার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এ আয়োজন করা হবে। লক্ষ্মীপুরে শতাধিক নারীর স্তন ও জরায়ু মুখে ক্যানসারের পরীক্ষা করানো হয়েছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর