শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

লক্ষ্মীপুরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে, সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে প্রশাসনের বাঁধা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪৬৩ সময় দেখুন
লক্ষ্মীপুরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে, সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে প্রশাসনের বাঁধা

নিজস্ব প্রতিবেদন: ২৭ মে রোজ বৃহস্পতিবার
সকাল ১১টায়, জেলা প্রেসক্লাবের সম্মুখে; অনতিবিলম্বে শিক্ষা-প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে, লক্ষ্মীপুর জেলার সাধারণ শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের আয়োজনে মানববন্ধনে পুলিশি বাঁধা। উক্ত মানববন্ধনে বাঁধা ও ব্যানার রাস্তায় ফেলে দেওয়া প্রসঙ্গে তীব্র নিন্দা প্রকাশ করেছেন ছাত্র সংগঠনগুলো।

মানববন্ধন পরিচালনার দায়িত্বে ছিলেন, লক্ষীপুরের সন্তান ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এর ৩য় বর্ষের শিক্ষার্থী শাহেদুর রহমান রাফি, সিদ্বেশ্বরী ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী শাহ মোহাম্মদ সাগর, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিব কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর