রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

লঘুচাপের সম্ভাবনা দক্ষিণ বঙ্গোপসাগরে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৬৬ সময় দেখুন
লঘুচাপের সম্ভাবনা দক্ষিণ বঙ্গোপসাগরে


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামি ২৪ ঘন্টায় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে । ভোরের দিকে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও এবং নদী অববাহিকা এলাকায় হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

সোমবার খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আজ সকাল থেকে ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১১ মিনিটে এবং আগামিকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ২০ মিনিটে

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর