বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

লম্বক ট্রেজারের লুট করা সম্পদ ফেরত দিচ্ছে নেদারল্যান্ডস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
লম্বক ট্রেজারের লুট করা সম্পদ ফেরত দিচ্ছে নেদারল্যান্ডস


আন্তর্জাতিক ডেস্ক

ঔপনিবেশিক আমলে ইন্দোনেশিয়া এবং শ্রীলংকা থেকে লুট করা মূল্যবান ধনসম্পদ ও প্রত্নবস্তু ফেরত দিচ্ছে নেদারল্যান্ডস। এসব প্রত্নবস্তুর মধ্যে রয়েছে রত্ন-খচিত ব্রোঞ্জের একটি কামান এবং লম্বক ধনভাণ্ডার থেকে লুট করা গয়না।

২০২০ সালে একটি উপদেষ্টা কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী প্রাথমিকভাবে ৪৮৪টি প্রত্নবস্তু ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। ওই প্রতিবেদনে দেওয়া সুপারিশ অনুযায়ী, সাবেক উপনিবেশ দেশগুলো তাদের লুট হওয়া সম্পদ ফেরত চাইলে তাতে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।

গত বছরের ১৯ ডিসেম্বর বিশ্বের বিভিন্ন প্রান্তে উপনিবেশিক দাসপ্রথায় নিজেদের কলঙ্কিত ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় নেদারল্যান্ডস। সাবেক ডাচ রাষ্ট্রের পক্ষে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুতে এই ক্ষমাপ্রার্থনা করেন।

বেশ কয়েক দশক আগে থেকেই দেশের ঔপনিবেশিক অতীতের জন্য ক্ষমা চাওয়ার দাবি উঠেছিলে নেদারল্যান্ডসে। লুণ্ঠিত শিল্পকর্ম ফিরিয়ে আনা এবং নেদারল্যান্ডসের ক্ষমা চাওয়ার জন্য সাবেক উপনিবেশ দেশগুলোর তরফ থেকেও চাপ আছে।

ডাচ রাষ্ট্রের দাসপ্রথার ইতিহাস ২৫০ বছরের। লেইডেন ইউনিভার্সিটির সমীক্ষা অনুযায়ী, ১৬১২ থেকে ১৮৭২ সালের মধ্যে ডাচদের হাতে সাড়ে পাঁচ লাখ থেকে ছয় লাখ আফ্রিকান নির্যাতিত হয়েছিল। ১৮ শতকে সুরিনাম এবং গায়ানায় ডাচরা ক্রীতদাস কেনাবেচার বাজার সৃষ্টি করে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ১৭শ শতকে এশিয়ায় দাস ব্যবসা করে ডাচরা। এসময় অসংখ্য প্রত্নবস্তু ও ধনসম্পদ লুট করে ডাচ সেনারা।

লুণ্ঠিত প্রত্নবস্তু ফেরত দেওয়ার প্রসঙ্গে নেদারল্যান্ডসের সংস্কৃতমন্ত্রী গুনে উসলু বলেন, প্রথমবারের মতো আমরা এমন বস্তু ফিরিয়ে দিচ্ছি যেগুলো নেদারল্যান্ডসে কখনই থাকার কথা ছিল না। তবে আমরা শুধু বস্তু ফেরত দিচ্ছি না। আমরা আসলে এমন একটি সময় শুরু করেছি যেখানে ইন্দোনেশিয়া এবং শ্রীলংকার সঙ্গে আরও নিবিড়ভাবে সহযোগিতার সম্পর্ক তৈরি হচ্ছে।

ইন্দোনেশিয়ার কাছে ফেরত দেওয়া সংগ্রহগুলোর মধ্যে রয়েছে লম্বক ধনভাণ্ডারের রত্ন, মূল্যবান পাথর, সোনা এবং রুপার গয়না। ১৮৯৪ সালে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপের রাজকীয় প্রাসাদ থেকে ডাচ ঔপনিবেশিক সেনারা এসব সম্পদ লুট করেছিল।

লম্বক ট্রেজারের লুট করা সম্পদ ফেরত দিচ্ছে নেদারল্যান্ডস

শ্রীলংকা ফেরত পাচ্ছে ১৮ শতকের একটি ব্রোঞ্জ কামান। কামানটি বর্তমানে আমস্টারডামের রিজকসমিউজিয়ামে রয়েছে। ধারণা করা হয়, ১৭৪০ এর দশকে ক্যান্ডির রাজাকে শ্রীলংকার একজন অভিজাত এটি উপহার দিয়েছিলেন। কামানটি ১৭৬৫ সালে ডাচদের হাতে পড়েছিল বলে মনে করা হয়। ওই বছর ডাচ সেনারা শ্রীলংকার রাজ্য ক্যান্ডি আক্রমণ করেছিল।

নেদারল্যান্ডসের সংস্কৃতি মন্ত্রী উসলু বলেন, সরকার ঔপনিবেশিক যুগে সংগৃহীত শিল্পের তদন্তকারী ডাচ কমিটির ২০২০ সালের প্রতিবেদনে দেওয়া সুপারিশের ভিত্তিতে কাজ করছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর