বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

লস এঞ্জেলসে বন্দুকধারীর গুলিতে নিহত ৯

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
লস এঞ্জেলসে বন্দুকধারীর গুলিতে নিহত ৯


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১০টা নাগাদ মনেটরি পার্ক নামক এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই এলাকার শেরিফের কার্যালয় নিহতের এ সংখ্যা প্রকাশ করেছে। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন।

চীনা নতুন চন্দ্রবর্ষ উদযাপন উপলক্ষে মনটেরে পার্কে এক অনুষ্ঠান চলছিল। এতে কয়েক হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠান চলাকালীন বন্দুকধারী গুলিবর্ষণ করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।

একজন প্রত্যক্ষদর্শী লস এঞ্জেলস টাইমসকে বলেন, হঠাৎ তিনজন ব্যক্তি তার রেস্টুরেন্টে ঢুকে তাকে দরজা বন্ধ করার জন্য বলেন। ওই তিন ব্যক্তি তাকে জানান, এই এলাকায় এক ব্যক্তি মেশিন গান দিয়ে গুলি করছে।

এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি একজন পুরুষ। তবে তাকে আটক করা হয়েছে কি না তা এখনও জানায়নি পুলিশ। এ ঘটনায় আহতের সংখ্যাও তাৎক্ষনিক জানানো হয়নি। তবে রোববার স্থানীয় সময় সকালে লস এঞ্জেলস নিরাপত্তা বিভাগ একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাতে পারে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, মনটেরে পার্কে প্রায় ৬০ হাজার মানুষের বসবাস। এ অঞ্চলে বসবাস করা বেশিরভাগ মানুষ এশীয় বংশোদ্ভূত।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর