বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

লাইমানেও গণকবরের সন্ধান পেলো ইউক্রেনীয় কর্তৃপক্ষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১২৯ সময় দেখুন
লাইমানেও গণকবরের সন্ধান পেলো ইউক্রেনীয় কর্তৃপক্ষ


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর লাইমানে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো এক অনলাইন পোস্টে এ দাবি করেছেন। গত সপ্তাহে ইউক্রেনের সেনারা লাইমানকে রুশ নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেছে।

ইউক্রেনের বার্তাসংস্থা ইউক্রিনফর্মের খবরে এক সিনিয়র পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, গণকবরটিতে ১৮০টি মৃতদেহ পাওয়া গেছে। কিয়েভ পোস্টের খবরেও বলা হয়েছে, লাইমানে পাওয়া গণকবরে ১৮০টি মৃতদেহ দাফন করা হয়েছে।

যদিও লাইমানের গভর্নর জানিয়েছেন, গণকবরে কতগুলো মৃতদেহ রয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

এর আগে গত মাসে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ইজিয়াম রুশ সেনাদের নিয়ন্ত্রণমুক্ত করে ইউক্রেনীয় সেনারা। সেখানেও একটি গণকবর পাওয়া যায়। ওই গণকবরে ৪৩৬টি মৃতদেহ দাফন করা হয়েছিল বলে জানা যায়।

সেসময় ইজিয়াম সফরে গিয়ে রুশ নেতৃত্বকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপীয় ইউনিয়নও একটি যুদ্ধাপরাধ বিচারের ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায়। পরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইজিয়ামে তদন্তের জন্য একটি প্রতিনিধিদল পাঠায়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর