শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

লাকসামের প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করতে হবে- স্থানীয় সরকার মন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১২১ সময় দেখুন
লাকসামের প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করতে হবে- স্থানীয় সরকার মন্ত্রী


লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি ::

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, বিএনপির নৈরাজ্য ও অরাজকতা প্রতিরোধে লাকসামের প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে লাকসামে হত্যার রাজনীতি শুরু হয়েছে যার ফলে লাকসাম পৌরসভা ছাত্রলীগের সহ-সভাপতি অনিককে নির্মমভাবে ছাত্রদলের সন্ত্রাসীদের হাতে প্রাণ দিতে হয়েছে। তাই শান্তিপ্রিয় লাকসামের জনগণের জীবনে যাতে কোন প্রকার সন্ত্রাসের কালো ছায়া না পড়ে সেজন্য প্রতিটি ওয়ার্ডেই আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সমন্বয়ে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।

মন্ত্রী আজ লাকসাম পৌরসভার মোঃ তাজুল ইসলাম  কনফারেন্স হলে লাকসাম আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। তিনি আজ সকালে  লাকসাম পৌরসভা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সাথে এবং বিকেলে লাকসাম উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগের প্রতিনিধিদের সঙ্গে সভায় মিলিত হন।

স্থানীয় সরকার মন্ত্রী বর্তমান সরকারের আমলে লাকসাম উপজেলার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি নির্দেশ প্রদান করেন। তিনি বলেন, বিএনপি আমলের কর্মকান্ড এবং বর্তমান সরকারের সময় লাকসামের উন্নয়নের ফলে যে আমূল পরিবর্তন হয়েছে তা মানুষের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে। কারণ তা না হলে বিএনপি জামাত মানুষকে ভুল বুঝিয়ে ভুল পথে পরিচালিত করার সুযোগ পাবে।

এ সময় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সরকারের কারণে হয়নি জানিয়ে তিনি বলেন, ইউরোপ-আমেরিকা সহ বিশ্বের সব জায়গায় মূল্যস্ফীতির ফলে জিনিসপত্রের দাম বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের সব অঞ্চলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রব্যমূল্য বেড়েছে। প্রত্যেকটি ওয়ার্ড আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাধারণ মানুষের কাছে এ বাস্তবতা তুলে ধরতে হবে বলেও জানান মন্ত্রী।

তিনি লাকসাম উপজেলায় বিভিন্ন অসমাপ্ত উন্নয়ন কাজ অতি দ্রুতই সমাপ্ত হবে জানিয়ে বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে নির্মাণসামগ্রীর (রড, সিমেন্ট, ইটা ও বালু) দাম বৃদ্ধি পাওয়ায় অনেক ঠিকাদার কাজ শেষ করতে পারেনি। বিষয়টি আমলে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কাজের রেট রিশিডিউল করার ফলে এখন ঠিকাদাররা উন্নয়ন কাজ শেষ করতে পারবেন।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় জাতীয় নির্বাচনের আগে দলের মধ্যে বহিরাগতরা অনুপ্রবেশ করে যাতে কোন প্রকার অনাসৃষ্টি বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করতে না পারে সেজন্য লাকসাম উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সতর্ক থাকার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, লাকসাম-মনোহরগন্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ থাকলে এবারও জাতীয় সংসদের এ আসনটি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারব।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর