শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা দেশেই সম্ভব’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৮২ সময় দেখুন
‘লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার চিকিৎসা দেশেই সম্ভব’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: লিভার সিরোসিস আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে বিবৃতি দিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় উনাকে অন্যত্র স্থানান্তরে উপকারের পরিবর্তে ক্ষতির আশঙ্কাই বেশি। সংগঠনটি বলছে, খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশেই সম্ভব। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরাই এ রোগের বিশ্বমানের চিকিৎসাসেবা দিতে সক্ষম।

সোমবার (২৯ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। বিবৃতিতে বিএমএ’র বর্তমান ও সাবেক কেন্দ্রীয় নেতারা ছাড়াও দেশের প্রথিতযশা ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসকের সই রয়েছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগের বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশের সরকারি/বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছেন। বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিশ্বমানের চিকিৎসাসেবা দিতে সক্ষম; তা করোনাকালীন দৃঢ়ভাবে প্রমাণিত হয়েছে। কেননা এই সময়ে বাংলাদেশের প্রায় সব জটিল রোগে আক্রান্তরা দেশেই চিকিৎসা নিয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, খালেদা জিয়া বর্তমানে যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সেখানে তিনি বা তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যদি প্রয়োজন মনে করেন তাহলে বিদেশ থেকে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসককে এনে পরামর্শ নেওয়া যেতে পারে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বর্তমানে শারীরিক অবস্থা বিবেচনায় উনাকে অন্যত্র স্থানান্তর করা উপকারের পরিবর্তে ক্ষতিরর আশঙ্কাই বেশি বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা মনে করেন। যা ওই হাসপাতালের চিকিৎসা প্রদানকারী চিকিৎসকরা প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করেছেন। সুতরাং, রাজনৈতিক বিবেচনায় না নিয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশেই তার চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত।

বিবৃতিতে সই করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মাহমুদ হাসান, বিএমএ’র সাবেক মহাসচিব ডা. মো. শফিকুর রহমান, সাবেক মহাসচিব অধ্যাপক ডা. কাজী শহিদুল আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সারাবাংলা/এসবি/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর