বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২১১ সময় দেখুন
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪


লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে চারজন নিহত এবং তিনজন আহত হয়েছে। হামলার স্থান নাবাতিহ জেলার কাফার্সি শহর। শনিবার (১ নভেম্বর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আলজারিরার।

রাষ্ট্র পরিচালিত লেবানন নিউজ এজেন্সি বলেছে, হামলায় ‘নির্দেশিত ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করে একটি গাড়ি লক্ষ্য করা হয়েছিল।

হামলার ঘটনায় লেবাননে হিজবুল্লাহর সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির ওপর চাপ বাড়তে পারে। রাষ্ট্রপতি জোসেফ আউন ইতোমধ্যেই সীমান্তে স্থায়ী শান্তি প্রয়াসের জন্য আলোচনার প্রস্তাব দিয়েছেন।

২০১৩ সালে হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে হামলার পর গাজার ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে কার্যক্রম শুরু করে। এক বছরেরও বেশি লড়াইয়ের পর ২০২৪ সালের নভেম্বরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামলাটি হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংসের উদ্দেশ্যে চালানো হয়েছিল। তারা বলেছে, এটি ‘তাৎক্ষণিক হুমকির’ জবাবে নেওয়া পদক্ষেপ। তবে হত্যাকাণ্ডের পিছনে বিস্তারিত প্রমাণ প্রকাশ করা হয়নি।

লেবানন সরকার হিজবুল্লাহকে সীমাবদ্ধ করতে ব্যর্থ হওয়ায় ইসরায়েল অভিযোগ করেছে, তবে হিজবুল্লাহ তা প্রত্যাখ্যান করছে।

এদিকে, রাষ্ট্রপতি আউন লেবাননের সশস্ত্র বাহিনীকে দক্ষিণে যেকোনও নতুন ইসরায়েলি অনুপ্রবেশের মোকাবিলার নির্দেশ দিয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর