বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিকসহ নিহত ৮

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১১৬ সময় দেখুন
লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিকসহ নিহত ৮


আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ লেবাননে পৃথক ইসরায়েলি হামলায় আল-মায়াদিন টেলিভিশনের দুই সাংবাদিকসহ আটজন নিহত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২১ নভেম্বর) লেবাননের রাষ্ট্রীয় মিডিয়া সূত্রে জানা গেছে, আল-মায়াদিন চ্যানেলের একদল সাংবাদিকের ওপর বোমা ও গুলিবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। এ সময় দুই সাংবাদিক এবং হামাসের একজন সিনিয়র কর্মকর্তাসহ আটজন নিহত হয়েছেন।

আলআরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, হামলায় নিহত দুই সাংবাদিকের মধ্যে একজন প্রতিবেদক ফারাহ উমার এবং অপরজন ক্যামেরাপারসন রবিউল মামারি।

আল-মায়াদিন টিভির পরিচালক ঘাসান বিন জিদ্দোর বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, দুই সাংবাদিকের সঙ্গে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন।

ঘাসান বিন জিদ্দো নিহত সিনিয়র কর্মকর্তা চ্যানেলের একজন ‘অবদানকারী’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এটি ভাগ্যক্রমে হয়নি, এটি সরাসরি আক্রমণ ছিল।’

এর আগে, দক্ষিণ লেবাননেও ইসরাইল বাহিনীর হামলায় এক লেবাননি সাংবাদিক নিহত হয়েছিলেন। সবমিলিয়ে গাজা ও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৬০ জনের বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর