বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

লোহিত সাগরে আরও একটি জাহাজে হুথিদের হামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ সময় দেখুন
লোহিত সাগরে আরও একটি জাহাজে হুথিদের হামলা


আন্তর্জাতিক ডেস্ক

লোহিত সাগরে আরও একটি বাণিজ্যিক জাহাজে হামলা করা হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম কেওআই, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি পরিচালনা করে বলে দাবি হুথিদের।

হুথি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, কেওআই নামের একটি আমেরিকান বাণিজ্য জাহাজকে বেশ কয়েকটি নৌ ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে। তিনি বলেন, জাহাজটি অধিকৃত ফিলিস্তিনের বন্দরের দিকে যাচ্ছিল।

উল্লেখ্য, হুথিরা ইসরাইল বুঝাতে ‘অধিকৃত ফিলিস্তিন’ শব্দ ব্যবহার করে থাকে।

তবে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কেওআই জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। কন্টেইনার জাহাজটি পরিচালনা করে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ওসেনিক্স সার্ভিস। এই একই কোম্পানির পরিচালনা করা একটি জাহাজ মারলিন লুয়ান্ডা গত শনিবার হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।

মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে, ইয়েমেনের এডেন বন্দরের দক্ষিণে একটি জাহাজে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে জাহাজটি নাম জানায়নি তারা।

হুথিরা গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের প্রতিশোধ হিসেবে লোহিত সাগরে মার্কিন ও ব্রিটিশ জাহাজে ক্রমাগত হামলা চালাচ্ছে। এতে লোহিত সাগরে জাহাজ চলাচল অনিরাপদ হয়ে উঠেছে। হুথি বিদ্রোহীদের নিষ্ক্রিয় করতে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর