রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত কমলনগরে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি হত্যা? দীর্ঘ বিরতির পর ‘ফেরা’য় ফিরল বাকৃবি মিউজিক্যাল রেজিমেন্ট হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠানোর পরিকল্পনা সৌদি আরবের

শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭৫ সময় দেখুন
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি, সাফল্যের উদযাপন ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহিত করতে শরীয়তপুরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফাতেমা মেধা বৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) শরীয়তপুর পৌর অডিটোরিয়াম চত্বরে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে ফাতেমা মেডিকেল সেন্টার, শরীয়তপুর।

অনুষ্ঠানে ‘ফাতেমা মেধা বৃত্তি-২০২৫’-এ বৃত্তিপ্রাপ্ত ৭৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি শরীয়তপুর জেলায় ৫ম শ্রেণিতে সরকারি বৃত্তিপ্রাপ্ত ৭০০ কৃতী শিক্ষার্থী এবং এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে ফাতেমা মেধা বৃত্তি প্রকল্পের আহ্বায়ক ডা. মাহবুবুল হক, শরীয়তপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কোহিনুর খানম, মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ ফরিদ আল হোসাইন, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, শরীয়তপুর ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, সিটি আধুনিক হাসপাতালের চেয়ারম্যান দুলাল খান, ফাতেমা মেডিকেল সেন্টারের ম্যানেজার আবুল বাশার সহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী, শিক্ষক ও অভিভাবকরা বক্তব্য দেন। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগের প্রশংসা করে ফাতেমা মেডিকেল সেন্টারের আয়োজনকে সাধুবাদ জানান।

দিনব্যাপী এ আয়োজনে শরীয়তপুরের বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক ও আমন্ত্রিত অতিথি অংশ নেন। শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় র‍্যাফেল ড্র ও কুইজ প্রতিযোগিতা। ফলে পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ফাতেমা মেধা বৃত্তি প্রকল্পের আহ্বায়ক ডা. মাহবুবুল হক বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর