বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৫ সময় দেখুন
শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মদী গ্রেফতার


২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে তার আটজন অনুসারীসহ গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (১২ ডিসেম্বর) ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে আয়োজিত একটি স্মরণসভার অনুষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছ, ২০২৪ সালের ডিসেম্বরে ইরানের কারাগার থেকে সাময়িকভাবে মুক্তি পাওয়া নার্গিস মোহাম্মদীকে তার আটজন অনুসারীসহ আইনজীবী খসরু আলিকর্দির স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে গ্রেফতার করা হয়।

ওই আইনজীবীকে গত সপ্তাহে তার অফিসে মৃত অবস্থায় পাওয়া যায় বলে নার্গিসের প্রতিষ্ঠিত ফাউন্ডেশন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে।

গ্রেফতারের সময় নার্গিস মোহাম্মদীর সঙ্গে ছিলেন তার সহকর্মী সেপিদেহ গোলিয়ান, যিনি এর আগেও তেহরানের এভিন কারাগারে নার্গিসের সঙ্গে বন্দি ছিলেন।

নার্গিসের ফাউন্ডেশন এক্সে প্রকাশিত বিবৃতিতে জানায়, একটি স্মরণসভায় খসরু আলিকর্দির স্মৃতির প্রতি সম্মান জানাচ্ছিলেন তারা। এতে আরও বলা হয়, এই গ্রেফতার মৌলিক মানবাধিকার ও ব্যক্তি স্বাধীনতার চরম লঙ্ঘন।

নার্গিসের ভাই হামিদ মোহাম্মদী বার্তা সংস্থা এএফপিকে জানান, গ্রেফতারের সময় নার্গিসের পায়ে আঘাত করা হয় এবং তাকে চুল ধরে টেনেহিচড়ে বের করা হয়।

নরওয়ের নোবেল কমিটি এক প্রতিক্রিয়ায় এই গ্রেফতারকে ‘নিষ্ঠুর’ তৎপরতা বলে নিন্দা জানিয়েছে। কমিটিটি নার্গিস মোহাম্মদীর গ্রেফতারের খবরে উদ্বেগ প্রকাশ করে বলেছে, সংস্থাটি এ বিষয়ে ভীষণ উদ্বিগ্ন এবং তারা দ্রুত এই নোবেলজয়ীর অবস্থানের বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরতে ইরান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর