বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিলেন গাইবান্ধার পুলিশ সুপার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৩৪০ সময় দেখুন
শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিলেন গাইবান্ধার পুলিশ সুপার


মো. রওশন আলম পাপুল, গাইবান্ধা প্রতিনিধি ::

জন্মগত শারীরিক প্রতিবন্ধী হওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতো না গাইবান্ধা জেলা শহরের আদর্শপাড়ার বাসিন্দা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী রূপন্তী সরকার স্বর্ণা। কেননা গরীব বাবার পক্ষে মেয়েকে একটি হুইল চেয়ার কিনে দেওয়ার সামর্থও ছিল না। বিষয়টি রূপন্তী সরকার স্বর্ণার পরিবারের পক্ষ থেকে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামকে জানানো হয়। পরে পুলিশ সুপার বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে ডেকে রূপন্তী সরকার স্বর্ণাকে একটি হুইল চেয়ার উপহার দেন।

হুইল চেয়ার পেয়ে রূপন্তী সরকার স্বর্ণা জানায়, একটি হুইল চেয়ারের কারণে বিদ্যালয়ে যাতায়াতসহ সব কাজ করতে খুবই সমস্যায় পড়তে হতো। এজন্য একটি হুইল চেয়ার চেয়ে অনেককে বলেছি, কিন্তু কেউই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। শেষে পুলিশ সুপারকে জানালে তিনি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন। এজন্য আমি ও আমার পরিবার খুব খুশি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আবু লাইচ মো. ইলিয়াচ জিকু, সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা, জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুর রহমান, জেলা ট্রাফিক ইন্সপেক্টর নূর আলম সিদ্দিক ও গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর