শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াটসঅ্যাপে মেসেজ শিডিউল করবেন যেভাবে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৯৮ Nihal Sarin, Koneru Humpy clinch individual gold medals at European Chess Club Cup 2026 | Chess News Diljit Dosanjh’s Delhi Concert Gets Police Nod; Kalki 2898 AD Sequel Makers Drop First Look Video | Bollywood News সাজেকে পর্যটকদের জীবন রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসায় পার্বত্য নাগরিক অধিকার পরিষদ বিতর্কিত বক্তব্যের জন্য হুইপ নিজানের দুঃখপ্রকাশ সিএমপি’র চকবাজার থানার অভিযানে আলোচিত ডিডিএন অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত অন্যতম হামলাকারী মোঃ রাজ্জাক ওরফে চিকনা রাজু গ্রেফতার হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর সিএমপি বাকলিয়া থানার পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার সহ এক জন চোর গ্রেফতার হরমুজ প্রণালিতে ইরানের হামলায় ৭টি জাহাজে আগুন

শাহবাগে মাদুর পেতে এনসিপির থিম সং উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৩০ সময় দেখুন
শাহবাগে মাদুর পেতে এনসিপির থিম সং উদ্বোধন


ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি থিম সং উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর শাহবাগে (শহীদ হাদি চত্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে ঐই থিম সং লঞ্চ করা হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই থিম সং উদ্বোধন করেন।

এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আমরা থিম সং লঞ্চ করতে চেয়েছি রাজপথ থেকে যেখান থেকে আমাদের জন্ম হয়েছে। আর আমরা খুব ফ্যান্সিভাবে ফাইভ স্টার হোটেল ভাড়া করে সেলিব্রেটিদেরকে এনে করতে পারিনি। আমরা মনে করছি এখানে সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন আছেন, আমাদের হরিজন সম্প্রদায়ের মানুষজন আছেন এবং আমরা তাদের রিপ্রেজেন্ট করি । আমরা তাদেরকে সাথে নিয়ে আমাদের থিম সং টি লঞ্চ করতে চেয়েছি। এমন কোন জায়গায় লঞ্চ করতে চাইনি যেখানে তাদের অনুপ্রবেশের অধিকার নেই। আপনারা দেখেছেন যে গণভোটের থিম সংটা লঞ্চ হয়েছে এটার সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত।

তিনি বলেন, আমরা এই থিম সং এর মাধ্যমে আমাদের পার্টির এবং নির্বাচনে আমরা কি কি কনসেপ্ট নিয়ে আসছি এবং একই সাথে শাপলাকলিকে পরিচিত করানো এই সবকিছু মিলিয়ে আজকের এই থিম সং। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো আউটপুট পেতে। আপনাদের সবার ভালো লাগবে এই প্রত্যাশা রাখছি ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর