শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘শিল্প-সাহিত্যে মাদরাসা শিক্ষার্থীদের নেতৃত্বে আসতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৬০ সময় দেখুন
‘শিল্প-সাহিত্যে মাদরাসা শিক্ষার্থীদের নেতৃত্বে আসতে হবে’


শিল্প-সাহিত্যে মাদরাসা শিক্ষার্থীদের নেতৃত্বে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও দারুননাজাত একাডেমির সভাপতি ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান। দারুননাজাত একাডেমির উদ্যোগে প্রকাশিত ‘বার্ষিকী ২০২৫’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শনিবার সকালে এ মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার এ বি এম ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘কবি-সাহিত্যিকগণ হলেন অমর। তারা মৃত্যুবরণ করেন কিন্তু তাদের কীর্তি থেকে যায়। কীর্তির বদৌলতে তারা অমর হয়ে যান। কবি কাজী নজরুল ইসলাম নেই। তবে তার সৃষ্টিকর্ম আজও আমাদের সমানভাবে অনুপ্রাণিত করে। একাডেমি থেকে প্রকাশিত বার্ষিকী আমি পড়ে দেখলাম। অনেক মানসম্পন্ন লেখা। আরবি, ইংরেজি ও বাংলা সবই আছে। এমনকি লেখাগুলো খুবই মানসম্পন্ন। এখানেই গড়ে উঠবে আগামীর নজরুল, ফররুখ।’

প্রধান অতিথির বক্তব্যে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ শিহাবুল ইসলাম বলেন, ‘মাদরাসা শিক্ষার্থীরা শিক্ষা-দীক্ষায় অনেক এগিয়ে। দারুননাজাত একাডেমির মতো আধুনিক প্রতিষ্ঠানে পড়তে পারা ডাবল অপোরচুনিটি। এখানে যেমন আছে দ্বীনি শিক্ষা তেমনি জেনারেল ধারার সব শিক্ষাই বিদ্যমান। এই ধরনের একটি চমৎকার প্রোগ্রামে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ’

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার শাহীন আহমেদ বলেন, ‘এত ছোট ছোট শিক্ষার্থীরা এত বড় কাজ করেছে, সত্যিই বিস্ময়কর। মাদরাসা শিক্ষার সাথে এসব বাস্তবতার সমন্বয় ঘটালে হারানো ঐতিহ্য ফিরে পাবো আমরা। শিল্প-সাহিত্যের একটা নতুন জোয়ার সৃষ্টি হবে।’

এসময় আরও ববক্তব্য দেন, সাজ্জাদুর রহমান, অধ্যক্ষ, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা; মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, অধ্যক্ষ, ভূঁইঘর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া কামিল মাদরাসা ও দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর