রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তৃতা, ক্ষোভ ঝাড়লেন কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১১২ সময় দেখুন
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বক্তৃতা, ক্ষোভ ঝাড়লেন কাদের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: শীতার্তদের বসিয়ে রাখায় দলের নেতাকর্মী ও আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা তাদেরকে শীতবস্ত্র দিতে ডাকব শীতবস্ত্রটাই দেব, এখানে ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটারতো কোনো দরকার নেই।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। পরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আয়োজকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমি শীতবস্ত্র দিতে শীতার্ত মানুষকে ডেকে আনলাম তাদের বক্তৃতা শোনাবার দরকার কি? এখানে কেউ বক্তৃতা শুনতে আইছে? তাহলে তো আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের স্বার্থপরতার চিহ্ন রেখে গেলাম! এটা ঠিক না।

তিনি আরও বলেন, যখন আমরা তাদেরকে শীতবস্ত্র দিতে ডাকব শীতবস্ত্রটাই দেব, এখানে ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটারতো কোনো দরকার নেই। সাংবাদিকরা আছেন, আমি পার্টির সেক্রেটারি বা অন্য কোনো নেতারা এখানে থাকলে প্রশ্ন করতে পারেন? সেটা রাজনৈতিক প্রশ্নও আসতে পারে? কিন্তু শীতার্তদের যে বিষয়টা সেটা তাদের শীত বস্ত্র দেওয়ার মধ্যেই সীমিত রাখা ভাল।

তিনি আরও বলেন, ৫-৬ জন ভাষণ দিয়েছেন আরও আছে? এই লোকগুলো কি ভাষণ শুনেছে কেউ? না শুনতে এসেছে? ফেরদৌস (ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ) তার নায়কের ভঙ্গিতে যেভাবে বলেছে, এটা কি এরা বুঝে? এটা বুঝাবার ক্ষমতা তাদের নাই? এরা আসছে একটা শীতবস্ত্রের জন্য আমার ভাষণ শুনতে আসেনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি হচ্ছে ডামি দল। ওরা ডামি হয়ে গেছে। শোকে পাথর হয়ে গেছে। নেতাকর্মীদের ঘুম নেই। তারা আশা হারিয়ে ফেলেছে।

তিনি আরও বলেন, বিএনপি আশা হারিয়ে সর্বনাশা। ওরা আবার আন্দোলন করবে, আবার সারাদেশে উত্তাল আন্দোলন হবে? জনতার ঢল নামবে? এসব শুনে ঘোড়াও হাসে। ওরা নিজেরাই নিজেদের ভুয়া করে ফেলেছে। বিএনপির এই মুহূর্তে আর কোনো আশা নেই।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে কর্মসূচিতে দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমদ, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, নির্মল কুমার চ্যার্টাজী, ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর