রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

শুক্র ও শনিবার বিএনপির কালো পতাকা গণমিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
শুক্র ও শনিবার বিএনপির কালো পতাকা গণমিছিল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে শুক্র ও শনিবার কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালন করবে বিএনপি।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘অবৈধ, লুটেরা, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তিকরণ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের এক দফা দাবিতে আগামী ২৫ আগস্ট শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কালো পতাকা গণমিছিল এবং ২৬ আগস্ট শনিবার দেশের সকল মহানগরে কালো পতাকা গণমিছিল কর্মসূচি পালিত হবে।

উল্লেখ, সরকারের পতনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গত দুই সপ্তাহ ধরে শুক্র ও শনিবার ঢাকা ও ঢাকার বাইরে গণমিছিল-পদযাত্রা কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি। কর্মদিবসগুলোতে রাজনৈতিক কর্মসূচি পালনের ক্ষেত্রে পুলিশি অনুমোদন না থাকায় ছুটির দিনে কর্মসূচি পালন করছে দলটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর