শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শুক্রবার বাদ আসর শাহ মোয়াজ্জেম হোসেনের বাসায় মিলাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩০ সময় দেখুন
শুক্রবার বাদ আসর শাহ মোয়াজ্জেম হোসেনের বাসায় মিলাদ


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ৫২-এর ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক উপ-প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত শাহ মোয়াজ্জেম হোসেনর বাসায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বাদ আসর মিলাদ-মাহফিল।

বাসা-এস ই (এফ) ১০, রোড-১৪২, গুলশান-১, ঢাকায় আয়োজিত এই মিলাদ-মাহফিলে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন প্রয়াত শাহ মোয়াজ্জেম হোসেনের ঘনিষ্ঠজন যুবদল নেতা এইচ এম সাইফ আলী খান।

বাংলাদেশের রাজনীতিতে এক সময়ের আলোচিত ব্যক্তি শাহ মোয়াজ্জেম হোসেন গত ১৪ সেপ্টেম্বর ৮৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

শুক্রবার বাদ আসর শাহ মোয়াজ্জেম হোসেনের বাসায় মিলাদ

শাহ মোয়াজ্জেম হোসেন ১৯৩৯ সালের ১০ জানুয়ারি মুন্সিগঞ্জের দোগাছি গ্রামে জন্মগ্রহণ করেন। রাজনীতিতে তার হাতেখড়ি হয় পাকিস্তান আমলে ছাত্রলীগ করার মাধ্যমে। ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা কলেজ থেকে আইএ পাস করেন তিনি। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়।

আই এ পড়ার সময় ছাত্রনেতা হিসেবে পরিচিত হয়ে ওঠেন শাহ মোয়াজ্জেম। ঢাকা কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ১৯৫৮ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন, পরে সভাপতি নির্বাচিত হন।

ছাত্রজীবন শেষে শাহ মোয়াজ্জেম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। স্বাধীনতার পর প্রথম সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে চিফ হুইপ বানিয়েছিলেন।

পরে হুসেইন মুহাম্মদ এরশাদের সরকারে উপ-প্রধানমন্ত্রী হন। জাতীয় পার্টির মহাসচিবও করা হয়েছিল শাহ মোয়াজ্জেম হোসেনকে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান।

নিয়মিত লেখালেখি করতেন শাহ মোয়াজ্জেম। তার প্রকাশিত বইয়ের মধ্যে ‘নিত্য কারাগারে’, ‘বলেছি বলছি বলব’, ‘ছাব্বিশ সেল’, ‘জেল হত্যা মামলা’ উল্লেখযোগ্য।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর