সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

শেখ রাসেল দিবস উপলক্ষে সুবর্ণচরে সাগরিকা’র বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
শেখ রাসেল দিবস উপলক্ষে সুবর্ণচরে সাগরিকা’র বৃক্ষরোপণ কর্মসূচি


মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি::

নোয়াখালী সুবর্ণচরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন “শেখ রাসেল দিবস” উপলক্ষে নোয়াখালীর সুনামধন্য ঐতিহ্যবাহী সংস্থা “সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
হয়েছে।

১৮ অক্টোবর (সোমবার) বেলা ১১ টায় বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যা,  সুবর্ণচর উপজেলাসহকারি কমিশনার ভূমি আরিফুর রহমান, চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক তরিক খন্দকার, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক লায়ন সাইফুল ইসলাম সুমন, কবি ফিরোজ শাহ প্রমূখ।

এসময় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সুবর্ণচর উপজেলা, চরজব্বার থানা প্রাঙ্গণ সহ একাধিক প্রতিষ্ঠানের আঙ্গিনায় বৃক্ষরোপণ করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর