রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘শেখ হাসিনা কারও কাছে মাথা নত করে দেশ পরিচালনা করবেন না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
‘শেখ হাসিনা কারও কাছে মাথা নত করে দেশ পরিচালনা করবেন না’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা কারও কাছে মাথা নত করে এই দেশ পরিচালনা করবেন না। তাই তিনি পরিষ্কার বলে দিয়েছেন, যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের মোকাবিলা করেই বাংলাদেশ শান্তি ও উন্নয়নের দিকে এগিয়ে যাবে।

সোমবার (৫ জুন) বিকেলে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা-১৩ আসনের আটটি ওয়ার্ড যুবলীগের ১০৪ ইউনিটের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে নানক বলেন, ‘আপনারা যদি সন্ত্রাসের পথ পরিহার করে নির্বাচনের পথে না আসেন, তাহলে রাজনৈতিকভাবে আপনাদের কবর রচনা হবে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে নানক বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার আগে তাদের প্রতিষ্ঠান খুনি জিয়াউর রহমান বাংলাদেশের সামরিক বাহিনীর ছয়শ’র বেশি সামরিক সদস্যকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করেছিলেন। তারা নাকি রাষ্ট্রকাঠামোকে মেরামত করবে। ওদের কথা শুনে ঘোড়াও হাসে।’

বিএনপির উদ্দেশে নানক বলেন, ‘লজ্জা করে না আপনাদের? বিএনপি নেতারা বলেছিলেন আওয়ামী লীগ, শেখ হাসিনা কোনো দিন পদ্মা সেতু করতে পারবে না। শুধু তাই নয়, বিএনপি পদ্মা সেতু নির্মাণ বন্ধে নানা ষড়যন্ত্র করেছে। আর এই ষড়যন্ত্রের পেছনে ড. ইউনূসের হাত রয়েছে।’

নেতাকর্মীদের উদ্দেশে যুবলীগের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আপনাদের ফোনে যদি কোনো ম্যাসেজ পান। সে ম্যাসেজ পেয়ে আপনারা ঝাঁপিয়ে পড়তে পারবেন না? আমাদের মাঝে কোনো বিভেদ নেই। শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব।’

ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। সম্মেলনে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ স্থানীয় নেতারা।

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর