সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৪ সময় দেখুন
‘শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না’


ঢাকা: ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়টি তার ব্যক্তিগত ইচ্ছের ওপর নির্ভর করে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার একতরফা নির্বাচনে ভারতের প্রত্যক্ষ ভূমিকা ছিল। তাই তাকে দ্রুত দেশে ফেরাতে পদক্ষেপ নিতে হবে। বিষয়টি কেবল তার ব্যক্তিগত ইচ্ছার ওপর নির্ভর করতে পারে না।’

বিএনপি–জামায়াতের উদ্দেশে এনসিপির এই সদস্য সচিব বলেন, ‘গণ-অভ্যুত্থানে বিএনপি-জামায়াত আমাদের শরিক দল। দুঃখজনক হলো, এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, অথচ তারা অস্ত্রের মহড়া ও প্রতিযোগিতায় নেমেছে।’

এর আগে, আজ ভারতের এনডিটিভির এডিটর-ইন-চিফের সঙ্গে আলোচনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। যেসব পরিস্থিতি তাকে ভারতে আসতে বাধ্য করেছে, সেগুলোই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর