রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘শেখ হাসিনার সরকার ভারতের সেবাদাস হয়ে গেছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১১৯ সময় দেখুন
‘শেখ হাসিনার সরকার ভারতের সেবাদাস হয়ে গেছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: শেখ হাসিনার সরকার ভারতের সেবাদাস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমমগীর।

রোববার (২৩ জুন) দুপুরে নয়াপল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রসঙ্গে টেনে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রশ্ন ‍খুব পরিষ্কার, আমরা সবার আগে তিস্তার পানির ন্যায্য বণ্টন চাই এবং অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা ন্যায্য হিৎসা চাই। এটা আমাদের অধিকার, আন্তর্জাতিক আইনের অধিকার- এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে।’

তিনি বলেন, ‘ভারতের কাছে তারা (সরকার) সেবাদাসে পরিণত হয়ে গেছে। শুধু ভারত নয়, সমগ্র আশ-পাশের প্রতিবেশি দেশগুলোর কাছে তারা পুরোপুরি মাথা নিচু করে নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। মিয়ানমার থেকে গুলি আসে, জবাবটা পর্যন্ত তারা দিতে পারে না। এই একটা অথর্ব নতজানু শাসকগোষ্ঠী আমাদের ওপরে চেপে বসে আছে।’

মির্জা ফখরুল বলেন, ‘তিনি ভারতে গিয়ে ১০টি চুক্তি করেছেন। এর বেশিরভাগ হচ্ছে মোমোরেন্ডাম। পরে তারা চুক্তি করবেন, কারিগরি দল পাঠাবেন। কিন্তু আমাদের যে সমস্যাগুলো, আমরা যে তিস্তা নদীর পানির ন্যায্য হিৎসা পাচ্ছি না, সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি। উপরন্তু কী হয়েছে? তিস্তা প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রকল্পে অংশগ্রহণের জন্য, তাতে বিনিয়োগ করার জন্য ভারত সরকার প্রস্তাব করেছে।’

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন কয়েকজন পুলিশ কর্মকর্তার দুর্নীতির কাহিনী বেরিয়েছে। সাবেক যে সেনাপ্রধান (আজিজ আহমেদ) তার দুর্নীতির কাহিনী বেরিয়েছে। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে, গত পরশু পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে সত্য প্রকাশে তাদের হুমকি দিয়ে যে, এই সত্য (পুলিশের দুর্নীতির খবর) প্রকাশ করা যাবে না। কারণ, এতে নাকি তাদের ভাবমূর্তি বিনষ্ট হয়।’

তিনি আরও বলেন, ‘সারাদেশের মানুষ জানে, সারা পৃথিবী জানে যে, পুলিশ বাহিনীর কিছু কিছু সদস্য কীভাবে এই অবৈধ সরকারের যোগসাজসে বিত্ত-বৈভবের পাহাড় গড়ে তুলেছে। শুধু তাই নয়, তারা রাষ্ট্রযন্ত্রকে ধবংস করছে, গণতন্ত্রকে ধবংস করার দায় তাদেরকেই নিতে হবে- যারা এসবের সঙ্গে জড়িত।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ দাবি করে, তারা নির্বাচিত সরকার। তারা কোনোমতেই নির্বাচন করে ক্ষমতায় আসে নাই। সম্পূর্ণভাবে নির্বাচনের তামাশা করে, জোর করে, রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে ক্ষমতা দখল করে বসে আছে। তারা বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দিয়েছে, বিচার ব্যবস্থা ভেঙে দিয়েছে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। এমনকি মানুষের বেঁচে থাকার ন্যূনতম যে অধিকার, সেই অধিকার তারা কেড়ে নিয়েছে। এই সরকার একটা অবৈধ সরকার। তারা সমস্ত দেশটাকে বিক্রি করে দিয়েছে।’

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্র্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর