বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News জামায়াত কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শফিকুর রহমান

শৈলকূপায় মেম্বার প্রার্থীর শোডাউনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ২২৮ সময় দেখুন
শৈলকূপায় মেম্বার প্রার্থীর শোডাউনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু


 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ::

নির্বাচনী প্রচারণার উচ্চ হর্ন শুনে রাস্তায় আসতেই ইউপি সদস্য প্রার্থী নজির আলীর শোডাউনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় আরাফাত হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুরের চরলক্ষীপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

শিশুটির মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া বয়ে এনেছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষ্ণুদিয়ার ইউপি সদস্য প্রার্থী নজির আলী এবং তার অনুসারীদের নিয়ে এলাকায় বাইক সোডাউনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এমন সময় চরলক্ষীপুর গ্রামের চান্নু মিয়ার ছেলে শিশু আরাফাত হোসেন (৪) তাদের প্রচারণা দেখতে ঘর থেকে বেড়িয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই নির্বাচনী প্রচারণার উচ্চ গতির সম্পন্ন বাইকগুলো এলোমেলো চলতে চলতে তার গাঁয়ের উপর উঠিয়ে দেন। শিশুটির শরীরের উপর দিয়ে মর্মান্তিক ভাবে উঠে যায় এবং পিষ্ট করে।

শিশুটিকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কম্পেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী চরলক্ষীপুর গ্রামের আছলত মন্ডলের ছেলে লিয়াকত হোসেন বলেন, শিশুটি উচ্চস্বরে হর্ন শুনে দৌড়ে ঘর থেকে বেড়িয়ে রাস্তার পাশে এসে দাঁড়ায়। কিছু বুঝে ‍উঠার আগেই শিশুটিকে মোটরসাইকেলের বহরের ধাকা বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে কষ্ট করলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

শৈলকূপা থানার ওসি জানান, মৃত শিশুটির পরিবার ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে মামলা করেছে। তাদের আটকের কার্যক্রম শুরু হয়েছে। আমরা বিষয়টি আরও তদন্ত করে এবং তথ্য সংগ্রহ করে বিস্তারিত জানাব।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom