শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

শোক দিবসে তিতুমীর কলেজে আলোচনা সভা ও দোয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩৪৬ সময় দেখুন
শোক দিবসে তিতুমীর কলেজে আলোচনা সভা ও দোয়া


তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ এবং কোরআন খতমের মাধ্যমে জাতীয় শোক দিবস পালন শুরু হয় সরকারি তিতুমীর কলেজে। এরপর কলেজের পক্ষ থেকে ধানমন্ডি ৩২ নম্বরে ও কলেজ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অধ্যক্ষ। এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

এরপর ভার্চুয়াল আলোচনা সভা আয়োজন করা হয়। ভার্চুয়াল আলোচনা সভায় মুজিববর্ষের থিম সং পরিবেশন, সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি, মূল প্রবন্ধ উপস্থাপনসহ নানা আয়োজন ছিল।

শোক দিবসে তিতুমীর কলেজে আলোচনা সভা ও দোয়া

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ মো. আশরাফ হোসেন, অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সালমা বেগম ও সহকারী অধ্যাপক মো. গালিব হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোছা. তালাত সুলতানা, শিক্ষক পরিষদের সম্পাদক এস এম কামাল উদ্দিন হায়দারসহ বিভাগীয় প্রধানরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মো. ময়েজ উদ্দিন।

ভার্চুয়াল আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কলেজের সব শিক্ষক, বিভিন্ন ছাত্রসংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভায় অধ্যক্ষ মো. আশরাফ হোসন শোকাবহ মাস আগস্টের বর্ণনা করে বলেন, ইতিহাসের নিষ্ঠুরতম ও কলঙ্কজনক অধ্যায়ে স্বাধীনতা ও বঙ্গবন্ধুর বিরুদ্ধে ঘাতকচক্র ও হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হোক।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে ১৫ আগস্টের এই শোক দিবসে আমাদের প্রত্যয় হোক, এই শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠায় উদার গণতান্ত্রিক ব্যবস্থায় ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ প্রতিষ্ঠা করব।

অনুষ্ঠানের শেষে ১৫ আগস্টের সব শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল আয়োজন করা হয়। পরে জোহরের নামাজের পর তিতুমীর কলেজের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এনএসএম/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর