বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৭৫৩ নোয়াখালীর হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‘সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে ভারতের কাছ থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’ Koffee With Karan 9: Janhvi Kapoor, Varun Dhawan Shoot Episode; Arjun Kapoor Makes A Cameo? | Exclusive | Bollywood News Ex-Pakistan batter calls India ‘arrogant’ as he defends Mohsin Naqvi after Asia Cup trophy row | Cricket News ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের বিক্ষোভ শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী সহকারী প্রধান শিক্ষক মহসীনের বিরুদ্ধে ছাত্রীকে পিটিয়ে অজ্ঞান করার অভিযোগ রায়পুরে জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬

শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৪ সময় দেখুন
শ্যামনগরের জলবায়ু- স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে জলবায়ু-স্মার্ট কৃষি ও কারিগরি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
সিসিডিবি-শক্তি প্রকল্প মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী, পুরুষ ও যুবদের উন্নয়নের লক্ষ্যে ১ মে ২০২৬ ইং তারিখ থেকে কাজ শুরু করছে। তারই ধারাবাহিকতায় ১৪ ও ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ২ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ টি অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি অফিসার মোঃ জামাল হোসেন, সিসিআরসি উদ্ভাবনী কৃষক কৃষ্ণেন্দু রায় ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,বিমান বিহারী মন্ডল এছাড়া আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মীবৃন্দ, অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ইউনিয়নের নারী দলের ১৫ জন সদস্য যুবদল থেকে ৫ জন ও পুরুষ দল থেকে ৫ জন মোট ২৫ জন সদস্য প্রমূখ।
প্রশিক্ষণে জলবায়ু স্মার্ট কৃষি, উপকূলই এলাকায় কিভাবে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি করা যায় এসব বিষয়গুলো তুলে ধরা হয়।
এছাড়া অংশগ্রহণকারীদেরকে সিসিআর সি প্রদর্শনী প্লটে নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অংশগ্রহণকারী ছবি রানী বলেন, এটি একটি সময় উপযোগী প্রশিক্ষণ। আমি একজন কৃষক, আমার জন্য অত্যন্ত উপকারী একটি প্রশিক্ষণ হয়েছে।
শহিদুল ইসলাম বলেন, আমরা অনেক প্রশিক্ষণ পেয়েছি কিন্তু প্রদর্শনী প্লটে নিয়ে এমন হাতে কলমে প্রশিক্ষণ কখনো পায়নি। এর জন্য সিসিটিভি প্রকল্পকে ধন্যবাদ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর