শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শ্রীলংকার ‘জনবিদ্রোহ’ থেকে শিক্ষা নিতে হবে: আ স ম রব 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২০৩ সময় দেখুন
শ্রীলংকার ‘জনবিদ্রোহ’ থেকে শিক্ষা নিতে হবে: আ স ম রব 


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: শ্রীলংকায় গণবিরোধী সরকার ও পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা উৎখাত ও গণঅভ্যুত্থানে সম্পৃক্ত সংগ্রামী জনতাকে অভিনন্দন জানিয়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জনআকাঙ্খার বিরুদ্ধে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে উন্নয়নের নামে লুটপাটের মাধ্যমে রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করার অপকৌশলের বিরুদ্ধে জনগণের আন্দোলন-সংগ্রাম যে কোনো সময় সুনামিতে রূপ নিতে পারে, তা শ্রীলংকার ঘটনায় প্রমাণ হয়েছে। জনগণের ইচ্ছা বা আকাঙ্ক্ষায় পরিচালিত স্বতঃস্ফূর্ত গণসংগ্রামের মাধ্যমে পরিবারতান্ত্রিক শাসকগোষ্ঠী বা ‘রেজিম’ যে উৎখাত হতে পারে তাও প্রমাণিত হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে  আ স ম রব বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট, বিদ্যুতের ঘাটতি, অপরিকল্পিত উন্নয়ন ও বিলাসী প্রকল্পে ঋণ গ্রহণ, দুর্নীতি, মুদ্রাস্ফীতি এবং সর্বোপরি জনগণের ইচ্ছা ও অভিপ্রায়কে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনায় পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করাই শ্রীলংকার নজিরবিহীন সংকটের মূল কারণ। শ্রীলংকার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে জনরোষ আস্তে আস্তে জলোচ্ছ্বাসে পরিণত হয়, যার পরিণতিতে সরকার পতন অনিবার্য হয়ে ওঠে। জনরোষের মুখে রাষ্ট্রযন্ত্রের বল প্রয়োগ কোনো সমাধান নয়, সেই ঐতিহাসিক ন্যায্যতাও প্রমাণিত হলো।

গণমুখী রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে শ্রীলংকা ও বাংলাদেশের জনগণের অবস্থান এক এবং অভিন্ন বলে উল্লেখ করে তিনি বলেন, দেশে গুম খুন বন্ধ না হলে, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠা না হলে, রাষ্ট্রীয় সম্পদের অপচয়, দুর্নীতি এবং বিদেশে অর্থ পাচার বন্ধ না হলে বাংলাদেশেও গণজাগরণ অনিবার্য। শ্রীলংকার রাজনৈতিক পরিণতি থেকে কর্তৃত্ববাদী শাসকদের অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে।

সারাবাংলা/এএইচএইচ/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর