বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট বামপন্থি অনুড়া দিশানায়েকে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ সময় দেখুন



আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৫৫


শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে। ছবি: সংগৃহীত

শ্রীলংকার দশম প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা অনুড়া কুমারা দিশানায়েকে। দেশটিতে এই প্রথমবার কোনো বামপন্থি নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। বর্তমান প্রেসিডেন্ট বর্ষীয়ান রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহের স্থলাভিষিক্ত হবেন তিনি।

বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার (২১ সেপ্টেম্বর) ভোট গ্রহণ হলেও শ্রীলংকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষ হয় রোববার (২২ সেপ্টেম্বর)। সন্ধ্যা নাগাদ দিশানায়েকেকে বিজয়ী ঘোষণা করা হয়।

শ্রীলংকার নির্বাচন কমিশনের তথ্য বলছে, অনূঢ়া কুমারা দিশানায়েকে ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিরোধী দল জন বালাওয়াগার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট। আর ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে পেয়েছেন মাত্র ১৭ শতাংশ ভোট।

শ্রীলংকায় এবারই প্রথম ভোটের প্রথম দফায় কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। ফলে আইন অনুযায়ী ভোট গণনা গড়ায় দ্বিতীয় ধাপে। প্রথম ধাপের ভোটে এগিয়ে থাকা অনুড়া দিশানায়েকেই শেষ পর্যন্ত এ ধাপেও বিজয়ী নির্বাচিত হন।

গত কয়েক দশক ধরেই শ্রীলংকার অর্থনীতি ভঙ্গুর। এ অবস্থায় দেশটি পরিচালনার দায়িত্ব পেলেন ৫৫ বছর বয়সী দিশানায়েকে, যিনি রাজনৈতিকভাবে মার্ক্সবাদী। চলমান অবস্থায় অর্থনীতি পুনরুদ্ধার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই-ই হবে তার প্রধান দায়িত্ব।

এই জয়কে ‘পরিবর্তনের পক্ষে ভোট’ হিসেবে আখ্যা দিয়েছেন অনুড়া কুমারা দিশানায়েকে। নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘এ জয় আমাদের সবার। কয়েক শতাব্দী ধরে আমরা যে স্বপ্ন লালন করেছি, শেষ পর্যন্ত সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে।’

বিদায়ী রনিল বিক্রমাসিংহে শ্রীলংকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ২০২২ সালে। ওই বছর ইতিহাসে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের পরে বিক্ষোভের মুখে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে ক্ষমতাচ্যুত হলে তাকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

অর্থনৈতিক মন্দা ও ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন রনিল। তবে খুব একটা সুবিধা করে উঠতে পারছিলেন না। রাজাপাকসে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হলো।

সোমবার সকালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন দিশানায়েকে। শপথ অনুষ্ঠানটি হবে প্রেসিডেন্ট সচিবালয়ে।

সারাবাংলা/টিআর


অনুড়া কুমারা দিশানায়েকে
প্রেসিডেন্ট নির্বাচন
শ্রীলংকা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর