বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

সংগৃহীত টাকা নির্বাচনে ব্যয় করবেন তাসনিম জারা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩৩ সময় দেখুন
সংগৃহীত টাকা নির্বাচনে ব্যয় করবেন তাসনিম জারা


ঢাকা: সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত অর্থ নির্বাচনী ব্যয়ে ব্যবহার করবেন বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া ডা. তাসনিম জারা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা এ নেত্রী নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করেছেন নির্বাচনের খরচ নির্বাহে তিনি জনগণের কাছ থেকে সংগৃহীত প্রায় ৪৭ লাখ টাকা ব্যয় করবেন এবং এই অর্থ ফেরত দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

হলফনামার তথ্য অনুযায়ী, তাসনিম জারা ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে জনসাধারণের কাছ থেকে মোট ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছেন। এনসিপিতে থাকা অবস্থায় গত ২২ ডিসেম্বর তিনি ফেসবুকে এক পোস্টের মাধ্যমে নির্বাচনি তহবিলের জন্য অনুদানের আহ্বান জানান। ঘোষণার মাত্র ২৯ ঘণ্টার মধ্যে মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের মাধ্যমে এই অর্থ তার অ্যাকাউন্টে জমা হয়।

এ ছাড়া নির্বাচনী ব্যয়ের জন্য নিজের ব্যাংক আমানত ও অন্যান্য উৎস থেকে ২৩ লাখ টাকা এবং ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড ব্যবহারের কথাও হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

আয়-ব্যয়ের বিবরণীতে তাসনিম জারা জানিয়েছেন বাংলাদেশে চিকিৎসক হিসেবে তার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। পাশাপাশি বিদেশি আয় হিসেবে তিনি ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড ঘোষণা করেছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা। সব মিলিয়ে তার মোট বার্ষিক আয় দাঁড়ায় ১২ লাখ ৪০ হাজার ৫৯৭ টাকা।

হলফনামা অনুযায়ী, তাসনিম জারার অস্থাবর সম্পদের মোট মূল্য ২২ লাখ ৩০ হাজার ১৯০ টাকা। তার কোনো স্থাবর সম্পদ নেই। অন্যদিকে, তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় দেখানো হয়েছে ৩৯ হাজার ৮০০ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৫ লাখ ৫ হাজার টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom