সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় গুরুতর আঘাত: এইচআরডব্লিউ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৮ সময় দেখুন
সংবাদপত্রে হামলা মতপ্রকাশের স্বাধীনতায় গুরুতর আঘাত: এইচআরডব্লিউ


ঢাকা: দেশের শীর্ষস্থানীয় দুটি সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’ (এইচআরডব্লিউ)।

শুক্রবার (১৯ ডি‌সেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, এ সব হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর একটি গুরুতর ও ভয়াবহ আঘাত।

বিবৃ‌তি‌তে বলা হয়, ১৯ ডিসেম্বর বাংলাদেশে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায় দুর্বত্তরা। এসব সহিংসতা এমন এক সময়ে ঘটছে, যখন দেশটি দীর্ঘ স্বৈরশাসনের পর গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করছে।

এইচআরডব্লিউ আরও বল‌ছে, আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা ও চলমান রাজনৈতিক সহিংসতা বাংলাদেশের নাগরিক পরিসরকে সংকুচিত করছে এবং নতুন করে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা বাড়াচ্ছে।

হিউম্যান রাইটস ওয়াচ-এর এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ছিল একটি জঘন্য অপরাধ। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশে যেভাবে জনতার সহিংসতা ছড়িয়ে পড়েছে, তা রোধে কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। কিছু রাজনৈতিক পক্ষের সহিংসতায় উসকানি, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী এমনকি শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদেরও ঝুঁকির মুখে ফেলছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর