বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের দূতাবাস উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ৩৯০ সময় দেখুন
সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলের দূতাবাস উদ্বোধন


আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দূতাবাস চালু করেছে ইসরাইল। ইউএই সফররত ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ারা ল্যাপিড মঙ্গলবার (২৯ জুন) আরব উপসাগরীয় অঞ্চলের কোনো দেশে প্রথম ইসরাইলি এ দূতাবাসের উদ্বোধন করেন।

গত বছর আরব আমিরাত ও ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর আবুধাবিতে দূতাবাস খোলার সিদ্ধান্ত হয়। দূতাবাসটি উদ্বোধন করতে ইসরাইলের নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার আরব আমিরাতে পৌঁছান। দুই পক্ষের সম্পর্ক স্বাভাবিকের পর ইসরাইল সরকারের উচ্চপর্যায়ের কেউ এই প্রথম আরব আমিরাত সফর করছেন।

মঙ্গলবার আবুধাবিতে পৌঁছেই দূতাবাসে যান ইয়ারা ল্যাপিড। সেখানে আরব আমিরাতের যুব ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নুরা আল কাবির সঙ্গে ফিতা কেটে দূতাবাস উদ্বোধন করেন।

ইয়ারা ল্যাপিড দূতাবাস উদ্বোধনের একটি ছবি তার টুইটারে পোস্ট করে বলেন, ‘আরব আমিরাতের যুব ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে আবুধাবিতে ইসরাইলি দূতাবাস উদ্বোধন’। দূতাবাস উদ্বোধন অনুষ্ঠানে ইসরাইলের পতাকা উত্তোলন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানের ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরাইল প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায়। আমরা অন্য কোথায় যাচ্ছি না, মধ্যপ্রাচ্যই আমাদের বাড়ি। আমরা এখানেই থাকব। আমরা এই অঞ্চলের সব দেশকে বলেছি, এটা যেন তারা মেনে নেয় এবং আমাদের সঙ্গে কথা বলে’।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছরের আগস্টে ইসরাইলকে স্বীকৃতি দেয় আরব আমিরাত। সে সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটন খাতের উন্নয়নে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। সংযুক্ত আরব আমিরাত সফরকালে দুবাইয়ে আরেকটি ইসরাইলি দূতাবাস উদ্বোধন করবেন ইয়ারা ল্যাপিড।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর