শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে তারুণ্যের পছন্দ মো: মিজানুর রহমান জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংবিধানকে যুগোপযোগী করা না গেলে রাজনৈতিক সংকট কাটবে না : চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ জন কুখ্যাত মানবপাচারকারীকে গ্রেপ্তার মেলান্দহে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে সংবাদ সম্মেলন ন্যায়বিচারের আশায় ভুক্তভোগী নজরুল ইসলাম ঘুরছেন দ্বারে দ্বারে- ঝিনাইগাতীতে জোরপূর্বক ঘর নির্মাণ করে জমি বেদখলের অভিযোগ ব্যবসায়ী ইয়াকুব আলী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের এস এস সি পরীক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক ব্যাঘাত ঘটছে বৈশাখী অনুষ্ঠান শেষে উদ্বৃত্ত টাকা ফেরত দিল রাবির হল সংসদ 103-run hammering: CSK hand MI their biggest IPL defeat as Sanju Samson, spinners lead rout | Cricket News Yami Gautam Learnt Quran For Haq, Reveals Director; Avinash Tiwary Says Marriage Deadline Is 2026-End | Bollywood News

সংসদ নির্বাচনে ভোট দিতে চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির আবেদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৩৫ সময় দেখুন
সংসদ নির্বাচনে ভোট দিতে চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির আবেদন


মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে ১০৬ জন বন্দি আবেদন করেছেন। বর্তমানে কারাগারে বন্দির সংখ্যা প্রায় সাড়ে ছয় শতাধিক হলেও আবেদনকারীর সংখ্যা মোট বন্দির এক ষষ্ঠাংশেরও কম।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, যদিও আগে থেকেই কারাবন্দিদের ভোট দেওয়ার আইনগত সুযোগ ছিল, তবে ২০২৬ সালের নির্বাচনেই প্রথমবারের মতো তারা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ কারণে এবার পোস্টাল ভোটের বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. আমজাদ হোসেন জানান, রোববার সকালে কারাগারে মোট বন্দি ছিলেন ৬৪২ জন। এর মধ্যে ১০৬ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে ইতোমধ্যে ৯ জন মুক্তি পেলেও তারা পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোট প্রদান করবেন।

নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, জেলখানা বা আইনি হেফাজতে আটক ভোটাররা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ জন্য নির্বাচন কমিশনের নির্দেশনায় একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বন্দিদের নিবন্ধন সম্পন্ন করা হচ্ছে। নিবন্ধিত ভোটারদের জন্য ভোটকক্ষ প্রস্তুতসহ গোপন ও সুষ্ঠু ভোটদানের পরিবেশ নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পোস্টাল ব্যালটে প্রার্থীর নামের পরিবর্তে কেবল প্রতীক থাকবে এবং ভোটাররা প্রতীকের পাশে টিক (√) বা ক্রস (×) চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom