শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

সংসদে তোপের মুখে হারুন, বক্তব্য প্রত্যাহার করে ওয়াকআউট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৭৭ সময় দেখুন
সংসদে তোপের মুখে হারুন, বক্তব্য প্রত্যাহার করে ওয়াকআউট


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, বর্তমান সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন। এই বক্তব্যের পরপরই সংসদে হৈ চৈ শুরু হয়। এক পর্যাযে স্পিকার তার এই বক্তব্য প্রত্যারের আহ্বান জানান। পরে সাংসদ হারুন তার বক্তব্য প্রত্যাহার করে অধিবেশন থেকে ওয়াকআউট করেন। কিন্তু বিএনপির সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা সংসদেই ছিলেন। তিনি ওয়াক আউট করেননি। পরে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, ওয়াকআউট করে সংসদটাকে খালি করে ফেললে বোধহয় সরকারি দলের সদস্যদের সুবিধা হতো। তবে এত বেশি সুবিধা আমরা দেবো না। রোববার (১৪ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে জাতীয় সংসদ ভবনে এসব ঘটনা ঘটে।

বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ ফ্লোর নিয়ে চলমান ইউনিয়নপরিষদ নির্বাচন নিয়ে কথা বলতে শুরু করেন। তিনি বলেন, ‘যেসব এলাকায় ইউনিয়ন পরিষদ ভোট হচ্ছে সেখানকার মানুষ আতঙ্কে রয়েছে।’ বক্তব্যের এক পর্যায়ে তিনি সংবিধানের ১১ অনুচ্ছেদের উদ্বৃতি দিয়ে ‘এই সংসদে অনির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন’ বলে মন্তব্য করেন। সঙ্গে সঙ্গে সরকারি দলের সংসদ সদস্যরা প্রতিবাদ করতে থাকেন। চিৎকার চেঁচামেচিতে হারুন বক্তব্য দিতে পারছিলেন না। এ সময় তিনি তার কথাগুলো শেষ করার সুযোগ দিতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। স্পিকার তখন তার বক্তব্য প্রত্যাহার করতে বলেন।

এ সময় স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি প্রত্যাহার করতে বলেছেন। আমি আগে উত্থাপন করি। আপনি যদি আমাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে অবশ্যই প্রত্যাহার করব।’ এ সময় চিৎকার চেঁচামেচি আরও বেড়ে যায়। যার কারণে স্পিকার কোন কথা শুনতে পাচ্ছেন না বলে হাউজকে জানান এবং হেডফোন কানে দেন। পরে সকলের প্রতিবাদের মুখে হারুন স্পিকারের উদ্দেশে বলেন, ‘আপনার অনুরোধের পরিপ্রেক্ষিতে আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি। আপনি সংসদের গার্ডিয়ান। আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। ইতোমধ্যে দুই ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপ ও চতুর্থ ধাপের তফসিল হয়েছে। ইতোমধ্যে তিন শতাধিক ইউনিয়নের চেয়ারম্যান এবং কয়েকটি ইউপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলা হচ্ছে। তারা কাদের দ্বারা ইলেকটেড? এই বিষয় আপনার কাছে ব্যাখ্যা চাচ্ছি। এই বিষয়টি এখানে পরিষ্কার করবেন। সংবিধান যেখানে বলছে, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

হারুন বলেন, সম্প্রতি ফ্রান্সে ভোট হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ভোট হয়েছে। সেখানে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার পরও সেখানকার আইন অনুযায়ী ৫০ শতাংশ ভোট প্রেসিডেন্ট পায়নি বলে পুনরায় ভোট হয়েছে।’

তিনি বলেন, ‘কোনো কাজের জন্য যখন টেন্ডার হয় সেখানে একজন অংশগ্রহণকারী থাকলে ‍পুনরায় টেন্ডার আহ্বান করা হয়। তাহলে যেসব জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাদের নির্বাচিত করা হচ্ছে কেন সেসব জায়গায় পুনঃতফসিল করা হচ্ছে না? এটি একটি বড় রকমের সংকট তৈরি হয়েছে। বর্তমানে নির্বাচনে বিরোধীদল অংশগ্রহণ করছে না। যে কারণে সরকারি দল ও তাদের বিদ্রোহী প্রার্থীরা সারাদেশে হানাহানি-খুনোখুনিতে লিপ্ত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্থানীয় নির্বাচনে একটু ঝগড়াঝাটি। ৪০ জনের বেশি প্রাণ হারিয়েছে। এরপরও আমরা এটাকে ঝগড়াঝাটি বলব? স্থানীয় সরকার ব্যবস্থাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? কেন আপনারা আজ বলছেন, প্রত্যাহার করেন? যুক্তিসঙ্গত সাংবিধানিক এই জায়গাটি পয়েন্ট অব অর্ডার আকারে আমি উত্থাপন করতে চেয়েছি। কিন্তু আমাকে প্রত্যাহার করতে বলায় সংসদ থেকে ওয়াকআউট করছি।’ পরে সাংসদ হারুন সংসদ কক্ষ ত্যাগ করে চলে যান।

পরে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী অনির্ধারিত আলোচনায় ফ্লোর নিয়ে বলেন, ‘উনি (বিএনপির হারুন) ওয়াকআউট করেছেন ভয়ে। বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়নি বলে হারুন যে দাবি করেছেন, তা সত্য নয়। তার নির্বাচনি এলাকায় আলী আজম নামে এক বিএনপি নেতা নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়া মির্জা ফখরুল নিজেই বলেছেন স্বতন্ত্র নির্বাচন করলে তার কোনো আপত্তি নেই।’

তিনি বলেন, ‘এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। আগামী সংসদ নির্বাচনকে টার্গেট করে তারা এই কাজগুলো করছে। সংবিধান রক্ষার্থে নির্বাচন আগেও হয়েছে। ভবিষ্যতেও হবে। নির্বাচনে কে আসবে, কে আসবে না তা নিয়ে ভাবার সময় নেই। বিএনপি-জামাত শিবিরের দল নির্বাচনে না এলে কিছু আসে যায় না। শেখ হাসিনার নেতৃত্বে এদেশে নির্বাচন হবে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। দেশের মানুষ আমাদের সঙ্গে রয়েছে।’ আগামী দিনে বিএনপি-জামাতের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর