রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

সকাল সাড়ে ৬টায় রিজভীর নেতৃত্বে শাহবাগে পিকেটিং

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
সকাল সাড়ে ৬টায় রিজভীর নেতৃত্বে শাহবাগে পিকেটিং


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: অবরোধ ডেকে দলের বেশিরভাগ নেতা আত্মগোপনে গেলেও রাজপথে সরব রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অবরোধের প্রায় প্রতিটা দিনই রাজধানীর কোনো না কোনো স্থানে সদলবলে পিকেটিং করছেন তিনি।

পঞ্চম দফা অবরোধের প্রথম দিন বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় শাহবাগ এলাকায় পিকেটিং করেছেন রিজভী।

তার সঙ্গে ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমিন, ছাত্রদল নেতা ডা. আউয়াল, যুবদল নেতা সোহেল আহমেদ, ছাত্রদলের ডা. লোহানি, সুমাইয়া, উর্মি, মহিউদ্দিন মাহি, ডা. সাব্বির, ডা. প্রতীক, ডা. মমি, ডা. জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ইমন, ঢাবি বিজয় একাত্তর হলের জিএস বিএম কাওসার, মহানগর ছাত্রদল নেতা আমান, মিরাজ, আসাদ, সিয়াম, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান হোসেন, বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, এটিআই আহ্বায়ক জলিলসহ অনেকে।

সকাল সাড়ে ৬টায় রিজভীর নেতৃত্বে শাহবাগে পিকেটিং

এ সময় রিজভী বলেন, ‘অবৈধ সরকার ও নির্বাচন কমিশন আরেকটি পাতানো নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। সেজন্য নানা কার্যকলাপ শুরু করেছে। কিন্তু বাংলাদেশের জনগণ আর কোনো প্রহসন মেনে নেবে না।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘পদত্যাগ করা ছাড়া আপনাদের হাতে আর কোনো অপশন। তালবাহানা না করে অবিলম্বে পদত্যাগ করুন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। আর কোনো ভোট ডাকাতির নির্বাচন বা বিনা ভোটের নির্বাচন বাংলাদেশের জনগণ হতে দেবে না। বিএনপির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। জনগণের বিজয় অতি সন্নিকটে।’

এরপর সকাল সোয়া ৭টায় প্রেস ক্লাবের সামনে মহিলা দলের নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করেন রুহুল কবির রিজভী।

মিছিলে অংশ নেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, কেন্দ্রীয় নেত্রী এডভোকেট রুনা, পিয়ারা মোস্তফা, পান্না ইয়াসমিন, জাকিয়া সুলতানাসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর